নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া চেষ্টা! আইনজীবীদের মাধ্যমে চিঠি মেহুল চোকসির

তাঁর প্রতি বিদ্বেষপরায়ণ রাষ্ট্রায়ত্ত পিএনপি কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করলেন দেশান্তরিত প্রতারক ব্যবসায়ী মেহুল চোকসি।

তাঁর প্রতি বিদ্বেষপরায়ণ রাষ্ট্রায়ত্ত পিএনপি কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করলেন দেশান্তরিত প্রতারক ব্যবসায়ী মেহুল চোকসি। মূলত তাঁর এবং তাঁর
সংস্থা গীতাঞ্জলি ডায়মন্ডসের বিরুদ্ধে করা অভিযোগ প্রসঙ্গে এই মন্তব্য করেছেন মেহুল।

নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া চেষ্টা! আইনজীবীদের মাধ্যমে চিঠি মেহুল চোকসির

চোকসির আইনজীবী বিজয় এবং আশুল আগরওয়াল একটি চিঠি প্রকাশ করেছেন। চিঠিটি দেওয়া হয়েছে, ইডি, পিএনবি এবং ব্যাঙ্কগুলিকে। তাতে বলা হয়েছে কোন বাস্তব প্রমাণ ছাড়াই পিএনবি কর্তৃপক্ষ গীতাঞ্জলি ডায়মন্ডস এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে। চিঠিতে দাবি করা হয়েছে, কঠোর শ্রমের মধ্য দিয়ে চোকসি ৮ হাজার কোটির ওপর সম্পত্তি করেছিলেন। কিন্তু তা বাজেয়াপ্ত করা হয়েছে।

চিঠিতে দাবি করা হয়েছে, কোনও সংস্থার অংশীদার তিনি ছিলেন না। ২০০০ সালের আগেই সব অংশীদার তিনি ত্যাগ করেছিলেন। চিঠিতে আরও বলা হয়েছে, তাঁর সংস্থায় যে হানা দেওয়া হয়েছে তা পুরনো তথ্যের ওপর ভিত্তি করে। ১৯৯৫ সালে পেশ করা কেওয়াইসির ওপর ভিত্তি করে এই হানা হয়েছে।

চিঠিতে দাবি করা হয়েছে, নিজেদের চামড়া বাঁচাতে এবং নজর অন্যদিকে ঘোরাতেই পিএনবি ব্যবস্থা নিয়েছে। তাদের সিস্টেম আপডেটেড নয় বলেও অভিযোগ তোলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, চোকসি শুধু পিএনবি কর্তৃপক্ষের কাছেই শুধু নয়, সিবিআই-এর কাছেও চিঠি দিয়েছিলেন। ২০১৮-র ফেব্রুয়ারিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং মুম্বই স্টক এক্সচেঞ্জকেও চিঠি দিয়েছিলেন তিনি। এমনই সব দাবি করে চিঠিতে অভিযোগ, ব্যবসায়ী ১২ হাজার কোটির ব্যবস্যা ধ্বংস করে দেওয়া হয়েছে।

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট কোর্টকে ২২ মার্চ দেওয়া চিঠিতে মেহুল চোকসি জানিয়েছে, হৃদযন্ত্রে গোালযোগ এবং মাথার রক্ত জদমে থাকায় আদালতের সামনে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+