মধ্যপ্রাচ্যের অশান্তির প্রভাবে ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য
মধ্যপ্রাচ্যের অশান্তির প্রভাবে ফের বাড়ল জ্বালানি তেলের মূল্য
অনবরত জ্বালানি তেলের দাম বাড়ায় নাজেহাল সাধারণ মানুষ। মঙ্গলবারই দেশের প্রধান শহরগুলিতে পেট্রোলের দাম বাড়ল ৫ পয়সা করে এবং ডিজেলের দাম বাড়ল ১২ পয়সা করে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটের পক্ষ থেকে জানা গিয়েছে যে দিল্লিতে বর্তমানে ৭৫.৭৪ টাকা করে এক লিটার পেট্রোল, কলকাতায় ৭৮.৩৩ টাকা, মুম্বইয়ে ৮১.৩৩ টাকা ও চেন্নাইতে ৭৮.৬৯ টাকা। একইভাবে ডিজেলেও প্রতি লিটারের দাম দিল্লিতে ৬৮.৭৯ টাকা, মুম্বইয়ে ৭২.১৪ টাকা, কলকাতায় ৭১.১৫ টাকা ও চেন্নাইতে ৭২.৬৯ টাকা। নতুন বছরের প্রথম সাতদিনের মধ্যে পেট্রোলের দাম বেড়েছে ৬০ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৮৩ পয়সা।
মধ্যপ্রাচ্যে অশান্তির কারণেই বারংবার জ্বালানি তেলের মূল্য বেড়ে চলেছে। ইরানি কম্যান্ডার কাশেম সোলেইমানির মৃত্যুর পর থেকেই ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক তিক্ত হয়ে যায়। যার প্রভাব পড়ছে জ্বালানি তেল, সোনার মূল্যে।












Click it and Unblock the Notifications