পেট্রোল-ডিজেলের দাম ফের বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে! বিশেষজ্ঞদের বক্তব্য একনজরে
পেট্রোল-ডিজেলের দাম ফের বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে! বিশেষজ্ঞদের বক্তব্য একনজরে
বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে ভারতের মেট্রো শহরগুলিতে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। দেশভর মানুষের পকেটে টান পডেছে জ্বালানির দামের জেরে। এদিকে, দেশবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে কেন্দ্র কিছুটা ছাড় দিয়েছে। এরপর বিজেপি শাসিত রাজ্যগুলিও শুল্কের দিক থেকে ছাড় দিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞমহল কী বলছে দেখা যাক।

বিশেষজ্ঞ মহলের বার্তা
তেলের দামের বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা জানিয়েছেন যে, ভারতে ব্যবহৃত ৮৬ শতাংশ তেলই আমদানিকৃত। ফলে সরকারের হাতে কোনও মতেই পেট্রোল বা ডিজেলের দামের কমতি নির্ভর করে না। বিশেষজ্ঞদের মতে তেলের দামের অনেকটাই নির্ভর করে রয়েছে কোভিড পরিস্থিতির উপর। আর সেই দিক থেকে ভারতে তেলের দামের ক্ষেত্রে সরকার কিছুটা কাটছাঁট করলেও দামের গতি বাড়তে পারে।

কেন বাড়তে পারে দাম!
নরেন্দ্র তনেজার মতে, বিশ্বজুড়ে কোভিড মহামারী বাড়িয়ে দিয়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক মার্কেটে তেলের দাম বাড়ছে এই অতিমারীর প্রাবল্যের জেরে। তাঁর মতে, কোভিজ মহামারীর জন্য বহু ক্ষেত্রেই কাজ বাড়ি বসে মানুষ করে যাচ্ছেন। করোনার জেরে সেভাব আগের মতো রাস্তায় গাড়ির চলাফেরাও কমেছে। ফলে কমেছে জ্বালানি তেলের চাহিদা। যার ফলে বড়েছে দাম।

তেলের দাম বেড়ে যাওয়ার আরও এক কারণ!
বিশেষজ্ঞের মতে, বহু দেশের সরকার নিজের দেশে এনার্জির সূত্র হিসাবে 'সোলার এনার্জি' বা সৌরশক্তিকে ব্যবহার করে নিয়েছে। ফলে সেই জায়গা থেকে কমে গিয়েছে তেলের চাহিদা। বিশেষজ্ঞদের মতে তেলের চাহিদা কমবে যত, ততই বাড়বে দাম। বিভিন্ন দেশ সেই সম্ভাবনার দিকে তাকিয়ে সৌরশক্তির দিকে ঝুঁকে গিয়েছে।

২০২৩ এর মধ্যে তেলের দাম কোথায় যাবে?
তেলের দাম যে ফের একবার বাড়বে তার ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ২০২৩ সালের মধ্যে তেলের দাম ১০০ টাকা প্রতি লিটার অন্তত পক্ষে ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে। এদিকে, এর পাশাপাশি যেভাবে দেশের জিএসটি কালেকশন হয়েছে তাতে অর্থনীতি যে পজিটিভ দিকে গিয়েছে তার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তার সাথেই তেলের দাম যে ভারতকে ভাবাতে চলেছে, তার বার্তা দিলেন নরেন্দ্র তনেজা। এদিকে দেশের বিভিন্ন শহরে হু হু করে বেড়ে যাচ্ছে তেলের দাম। কাটছাঁটের পর মুম্বইতে পেট্রোলেরদাম লিচার প্রতি ১০৯.৯৮ টাকা, ডিজেসলের দাম ৯৪ .১৪ টাকা। রাজধানী দিল্লিও টাকার অঙ্কে অনেকটাই এগিয়ে জ্বালানির দামের ক্ষেত্রে । যদিও কাটছাঁটের পর রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০৩.৯৭ টাকা হয়েছে, ডিজেল ৮৬.৬৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম ১০৬.৪৭ টাকা। ডিজেল ৮৯.৭৯ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ১০১.৪০ টাকা, ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।












Click it and Unblock the Notifications