গুজরাত ও মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপে কমছে পেট্রোল-ডিজেলের দাম
গুজরাতে পেট্রোলের দাম লিটার প্রতি ২.৯৩ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ২.৭২ টাকা হিসাবে কমতে চলেছে।
দীপাবলির মরশুমে পেট্রল ডিজেলের মতো জ্বালানির দাম কমতে চলেছে দেশের দউই রাজ্য়ে। গুজরাত ও মহারাষ্ট্র দুটি বিধানসভাতেই জ্বালানির ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, গুজরাতে পেট্রোলের দাম লিটার প্রতি ২.৯৩ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ২.৭২ টাকা হিসাবে কমতে চলেছে।

উল্লেখ্য, আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে এই দাম। দেশের মধ্যে গুজরাতই প্রথম রাজ্য় যারা কেন্দ্রীয় সরকারের পরামর্শে এই পদক্ষেপ নিয়েছে । তারপরই অপর বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের তরফে এই ভ্যাট কমানোর সিদ্ধান্ত আসে। প্রথমে গুজরাত, পেট্রোল ও ডিজেলে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ৪ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়।
পরবর্তী সময়ে মহারাষ্ট্রও একই সিদ্ধান্ত নিয়েছে। তারা পেট্রোলে ২ টাকা ও ডিজেলে ১ টাকা হিসাবে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত কেন্দ্রীয় পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রত্য়েক রাজ্যকে অনুরোধ করেছিল যাতে তারা পেট্রোল ও ডিজেলের ওপর ৫ শতাংশ কমায়। তার ফলে পেট্রো ডিজেলের দাম কমানো যাবে বলে দাবি করে কেন্দ্র।












Click it and Unblock the Notifications