Vande Bharat Express: মেগা ফিউচার প্ল্যান! মোদীর রেল বিপ্লব, গোপন তথ্য চমকে দেবে
Vande Bharat Express: ভারতে 'রেল বিপ্লব' চান প্রধানমন্ত্রী! আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। সম্প্রতি এক সংবাদমাধ্যমের কনক্লেভে যোগ দেন প্রধানমন্ত্রী। আর সেখানে দেশজুড়ে রেলের পরিকাঠামো উন্নয়ন এবং রেলের উন্নয়নের রোডম্যাপ সম্পর্কে বেশ কিছু তথ্য দেন।
শুধু তাই নয়, আগামী পাঁচ বছরে ভারতীয় রেলের উন্নয়নে কি কি পদক্ষেপ সে বিষয়ে তথ্য তুলে ধরেন। আর তাতে স্পষ্ট যে মোদীর তৃতীয় শাসন কালে দেশজুড়ে 'রেল বিপ্লব' (Vande Bharat Express) ঘটবে। কি সেই প্ল্যান জানেন?

- Vande Bharat Express: ২৫,০০০ কোটির বুলেট ট্রেন
ভারতীয় রেলের উন্নয়নের রোডম্যাপ অনুযায়ী, ন্যাশানাল হাই স্পিড রেল করিডর লিমিটেডের বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পে অর্থমন্ত্রক থেকে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে। এই প্রকল্পে বরাদ্দ ফান্ড 19,592 কোটি টাকা থেকে বাড়িয়ে 25,000 কোটি টাকা করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ দ্রুত করা হছে। আর এই প্রকল্পের কাজ শেষ হলে মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে যাত্রা হবে মাত্র তিন ঘন্টায়। প্রাথমিক ভাবে ওই রুটে বুলেট ট্রেন শুরু হলেও ধীরে ধীরে দেশের অন্য প্রান্তেও এই প্রকল্পের কাজ হবে।
- Vande Bharat Express: 4,500 বন্দে ভারতের প্ল্যান
বুলেট ট্রেন ছাড়াও, ভারতীয় রেল 2047 সালের মধ্যে 4,500টি বন্দে ভারত ট্রেন আনবে। এখন গোটা দেশে ৮২ টি বন্দে ভারত রেল (Vande Bharat Express) ট্র্যাকে ছুটছে। সরকার ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে প্রায় ৫০টি নতুন অমৃত ভারত ট্রেন চালানোর ঘোষণা করেছে। এখানেই শেষ নয়, ভারতীয় রেলের প্ল্যান বন্দে ভারতের মতো আধুনিক ১০০০টি নতুন ট্রেন তৈরি করা হবে। শুধু তাই নয়, প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার গতির একটি মডেল রেলে তৈরি করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Vande Bharat Express: ১,৩০৯ স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে
মোদী সরকারের অমৃত ভারত স্কিম ইতিমধ্যে ঝড় তুলেছে। দেশের প্রায় 1,309 স্টেশনকে নতুন করে ঠেলে সাজানো হচ্ছে। এই স্কিমের আওতায় স্টেশনেই মিলবে একাধিক সুবিধা। মিলবে ফ্রি ওয়াই-ফাই, লিফট থেকে শুরু করে একাধিক আধুনিক সুযোগ থাকে। পাশাপাশি স্টেশনেই অফিসের মিটিং যাতে করা সম্ভব হয় সেই সংক্রান্ত পরিকাঠামোও তইরি করা হবে। অন্যদিকে ওয়েলিং লিস্ট উঠে যাচ্ছে। সেই অনুযায়ী চলছে কাজ। ভারতীয় রেলওয়ে আগামী ২০৩০ সাল নাগাদ প্রতিদিনের ট্রেন যাত্রার সংখ্যা ৩০০০ করার টার্গেট নিয়েছে। আর তা করতে একাধিক নতুন ট্রেনের সেট নিয়ে আসছে। সেই অনুযায়ী বাজেট বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে ট্রেনের গতি বাড়ানোর কাজ চলছে। বিদ্যুতায়নের কাজ প্রায় শেষ। তৈরি করা হচ্ছে আধুনিক ফ্লাইওভার তৈরি হচ্ছে। পাশাপাশি ট্রেনের সমস্ত পুরানো বগিকে ফেলে নতুন বগি আনা হচ্ছে। এছাড়াও আরও একাধিক প্রকল্পে সম্পূর্ণ বদলে যাবে ভারতীয় রেলের ছবিটা। এমনটাই দাবি বিশ্লেষকদের।












Click it and Unblock the Notifications