উরি থেকে পুলওয়ামা, জঈশের সন্ত্রাসবাদী হামলা অব্যাহত কাশ্মীরে

যে দুটি সন্ত্রাসবাদী দল সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করে রেখেছে কাশ্মীরকে তারা হল লস্কর ই তৈবা ও জঈশ ই মহম্মদ।

জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তি হাত মজবুত করতে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলি জোর চেষ্টা চালাচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য ভারতকে অস্থির করে তোলা ও কাশ্মীরকে করায়ত্ত করা। আর সেই লক্ষ্যে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন পাকিস্তানি প্রশাসন তথা সেনার হাতে হাত মিলিয়ে কাজ করছে। সেই তালিকায় সবচেয়ে ওপরের দিকেই রয়েছে জঈশ ই মহম্মদ।

উরি থেকে পুলওয়ামা, জঈশের সন্ত্রাসবাদী হামলা অব্যাহত কাশ্মীরে

আল কায়েদার দাপট কমে যাওয়ার পর যে দুটি সন্ত্রাসবাদী দল সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত করে রেখেছে কাশ্মীরকে তারা হল লস্কর ই তৈবা ও জঈশ ই মহম্মদ। তবে বলা হয়, কাশ্মীরে সবচেয়ে বেশি দাপট জঈশের। আর তাই বারবার কাশ্মীরের মাটি রক্তাক্ত করে চলেছে এই জঙ্গি সংগঠন।

উরির সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ফের একবার নিজেদের অস্বিত্ব জানান দিয়েছিল জঈশ। সেই হামলার পর কাশ্মীরে বেশ কয়েকটি ছোট-বড় সন্ত্রাসবাদী হামলায় জঈশ জঙ্গিদের যোগ পেয়েছে সেনা ও পুলিশ।

আর এদিন ফের একবার পুলওয়ামা জেলার অবন্তীপুরায় প্রথমে আইইডি বিস্ফোরণের পর নির্বিচারে গুলি চালিয়ে ১২জন সিআরপিএফ জওয়ানকে শহিদ করেছে জঈশ জঙ্গিরা। বাসে করে জওয়ানরা যাচ্ছিলেন। তখনই হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন জওয়ানও আহত হয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ফলে বলাই যায়, কাশ্মীর অশান্ত করতে এখন জঈশ জঙ্গিরা অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে। আর এর আগেও পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে আক্রমণ হোক অথবা কাশ্মীর - সব জায়গাতেই সেনার ওপরে বা সেনা ঘাঁটিতে আক্রমণ করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করে জঈশ ই মহম্মদ। এবারও নিজেদের প্রচেষ্টা সফল করে ফের ভারতকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এই জঙ্গি সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+