মাত্র ৮০০ শব্দেই বাজেট সম্পূর্ণ, কেউ আবার পেশ করলেন লম্বা বাজেট! একনজরে অজানা তথ্য

মাত্রে ৮০০ শব্দের বাজেট পেশ করেছিলেন ইনি! কেউ আবার করেছেন লম্বা বাজেটের রেকর্ড

Union Budget 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মোদী সরকার। পেট্রোল-ডিজেল থেকে গ্যাস! সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় আগামী ১লা ফেব্রুয়ারি আর্থিক বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। তার আগে এই তথ্যগুলি কি আপনি জানতেন?

বাজেট নিয়ে ৭টি অজানা তথ্য এক নজরে

বাজেট নিয়ে এই সাত তথ্য একেবারে চমকে দেবে

১) একটানা ১০ বার সাধারণ বাজেট পেশ করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাই! জহরলাল নেহেরু এনং ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দীর্ঘ ১০ বছর ধরে দেশের বাজেট পেশ করেছেন তিনি। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। তবে পি চিদম্বরম একটানা ৯ বার বাজেট পেশ করেছিলেন। আর থার্ড পজিশনে রাখা যায় আরেক অর্থমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি একটানা ৮বার বাজেট পেশ করেন।

২) এখনও পর্যন্ত দেশের তিন প্রধানমন্ত্রীকে বাজেট পেশ করতে দেখা গিয়েছে। উল্লেখযোগ্য ভাবে তাঁরা তিনজনই নেহেরু-গান্ধী পরিবারের সদস্য। ১৯৫৮ সালে TT Krishnamachari অর্থমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বাজেট পেশ করেন নেহেরু। ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্বকরণের প্রতিবাদে Morarji Desai পদত্যাগ করেন। এরপর ১৯৭০ সালে বাজেট পেশ করেন ইন্দিরা গান্ধী। এবং ১৯৮৭ সালে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে VP Singh-কে প্রতিরক্ষামন্ত্রীর পদ বাজেট পড়েছিলেন রাজীব গান্ধী।

৩) ১৯৭৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী এইচএম প্যাটেলের বাজেট বক্তৃতায় ছিল মাত্র ৮০০ টি শব্দ! এটাই সবথেকে সংক্ষিপ্ত বাজেট। আসলে সে বছর বাজেট তৈরি করে দিয়ে গিয়েছিল আগের সরকারই। অর্থমন্ত্রীকে শুধুমাত্র ভোট অন অ্যাকাউন্ট নিতে হত।

৪) দেশের ইতিহাসে দীর্ঘতম বাজেট পেশ করেছিলেন ডক্টর মনমোহন সিং। ১৯৫১ সালে তাঁর পেশ করা বাজেট ভাষনে শব্দ সংখ্যা ছিল ১৮ হাজার ৭০০। দেশের ইতিহাসে এই বাজেটেই সবথেকে বেশি বিশ্লেষণ করা হয়েছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর সেই বাজেটেই দেশের অর্থনীতিতে নাকি বদল এসেছিল। এমনটাই বলা হয়।

৫) সবথেকে বেশি সময় ধরে বাজেট ভাষণ দেওয়ার রেকর্ড রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঝুলিতে। ২০২০ সালে ১৬২ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন তিনি। ২০১৯ সালে নিজের করা ১৩৭ মিনিটের রেকর্ড নিজেই ভেঙে ফেলেন নির্মলা। এর আগে ১৩৫ মিনিট ধরে বাজেট পেশ করার রেকর্ড গড়েছিলেন জশবন্ত সিং।

৬) ১৯৯৯ সালে প্রথম পরিবর্তন করা হয় বাজেট পেশ করার সময়। বিকেল পাঁচটার বদলে সকাল ১১ টায় বাজেট পেশ করার রীতি চালু করা হয়। আর এভাবেই বাজপেয়ী সরকার উপনিবেশিক রীতি ভেঙে ফেলেছিলেন। আদৌতে ব্রিটেনের সময়ের সঙ্গে মিল রেখেই পাঁচটায় বাজেট পড়ার রীতি ছিল।

৭) ২০১৭ সালে প্রথমবার সাধারণ বাজেটের সঙ্গে মিশে গেল রেল বাজেট। আলাদা করে পেশ হল না আর রেল বাজেট।

এমনই দেশের বাজেট ইতিহাসে বেশ কিছু তথ্য আছে যা আজও অজানা সাধারণ মানুষের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+