কাশ্মীর সীমান্তে গিজগিজ করছে জঙ্গি! উপত্যকায় প্রতি রাতে অনুপ্রবেশের চেষ্টা ঘিরে কী জানাচ্ছে সেনা

প্রতি রাতে কাশ্মীর সীমন্ত থেকে জঙ্গিরা ঢোকবার চেষ্টা করছে!

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভূস্বর্গে কী ঘটছে তা নিয়ে বিভিন্ন মহলের কৌতূহল রয়েছে তুঙ্গে। কাশ্মীরের পাকিস্তান সীমান্ত কতটা শান্ত রয়েছে এখন? পাক মদত পুষ্ট সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে ভারতীয় সেনার কাছে কী খবর রয়েছে ? তা নিয়েও রয়েছে কৌতূহল। এবিষয়ে মুখ খুললেন সেনা অফিসার লেফ্টনেন্ট জেনারেল কেজিএস ঢিলোঁ।

পাকিস্তান থেকে জঙ্গিরা কাশ্মীরে ঢোকার জন্য মুখিয়ে রয়েছে

পাকিস্তান থেকে জঙ্গিরা কাশ্মীরে ঢোকার জন্য মুখিয়ে রয়েছে


পাকিস্তানের জঙ্গি শিবির ক্রমাগত ভরে উঠছে। কাশ্মীর সীমান্তে এক ঝাঁক জঙ্গি অপেক্ষায় রয়েছে কিভাব কাশ্মীর সীমান্তে ঢুকবে তারা। ভারতীয় সেনার খবর অনুযায়ী , পাকিস্তানের ,জঙ্গি লঞ্চ প্যাড আপাতত ভর্তি। এবার অপেক্ষা ভারতে ঢোকবার।

প্রতি রাতে কাশ্মীর সীমান্তে চলছে প্রস্তুতি!

প্রতি রাতে কাশ্মীর সীমান্তে চলছে প্রস্তুতি!

প্রতি রাতে কাশ্মীর সীমন্তে চলছে অনুপ্রবেশের চেষ্টা। পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে প্রতি রাতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে ইসলামাবাদ। ভারতীয় সেনার দাবি, এমন বিভিন্ন জঙ্গিকে চিহ্নিত করে তাদের আটকে দেওয়া হয়।

 পুলওয়ামার মতো হামলার ছক

পুলওয়ামার মতো হামলার ছক


ইতিমধ্যেই ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভারত সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে পুলওয়ামার মতো হামলার ছক করে চলেছে পাকিস্তান। ভারতীয় সেনাকে নিশানা করে রীতিমতো আক্রমমের ছক সাজিয়ে চলেছে পাকিস্তানের গোয়েন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+