পাটনা থেকে দিল্লির পথে নীতীশ? রাজ্যসভা জল্পনায় উত্তাল বিহার রাজনীতি

বিহারের রাজনৈতিক অন্দরে নতুন করে জোর চর্চা, মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে কি এ বার জাতীয় রাজনীতির পথে হাঁটতে চলেছেন জেডিইউ সভাপতি নীতীশ কুমার? রাজ্যসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। শাসক জোটের অন্দরমহলের নড়াচড়া এই গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে।

দলীয় সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে রাজ্যসভায় যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন নীতীশ। বুধবার সন্ধ্যায় জেডিইউ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল আরও বাড়ে। বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি তথা মন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানান, রাজ্যসভার ভোটে দাঁড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নীতীশ নিজেই।

জানা যাচ্ছে, ৫ মার্চ মনোনয়নপত্র জমা দিতে পারেন তিনি। জোট রাজনীতির সমীকরণে যদি সব কিছু মিলে যায়, তা হলে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পেতে পারেন নীতীশ। এমনকি রাজনৈতিক সমঝোতার অঙ্কে তাঁর পুত্র নিশান্তের নাম উপমুখ্যমন্ত্রী পদে ভেসে উঠছে বলেও শোনা যাচ্ছে।

এদিকে প্রশ্ন উঠছে নীতীশ জাতীয় রাজনীতিতে গেলে বিহারের মুখ্যমন্ত্রীর আসনে কে? বিধায়ক সংখ্যার নিরিখে এগিয়ে থাকা বিজেপির হাতেই কি যাবে নেতৃত্ব? সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। তাঁর পারিবারিক রাজনৈতিক যোগসূত্রও তাৎপর্যপূর্ণ সম্রাটের পিতা এক সময় নীতীশের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন সমতা পার্টিতে, যা পরে শরদ যাদবের নেতৃত্বে জেডিইউতে মিশে যায়।

আগামী ১৬ মার্চ বিহারের পাঁচটি রাজ্যসভা আসনে ভোট। পরিষদীয় অঙ্ক বলছে, এর মধ্যে চারটিতেই জয়ের সম্ভাবনা শাসক এনডিএর। বিজেপির শিবির থেকে প্রার্থী হয়েছেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন সহ আরও এক নেতা। জোট শরিক রাষ্ট্রীয় লোকমোর্চার পক্ষ থেকে লড়ছেন উপেন্দ্র কুশওয়াহা। বাকি একটি আসনে প্রার্থী দেবে জেডিইউ।

বিহারের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন নীতীশ কি পাটনা ছেড়ে দিল্লির পথে? নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সমীকরণ? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+