এবার থেকে মিড ডে মিলে দুধ পাবে পড়ুয়ারা
এবার থেকে মিড ডে মিলে দুধ পাবে পড়ুয়ারা
সেপ্টেম্বর মাসটিকে জাতীয় পুষ্টি মাস হিসাবে সনাক্ত করা হয়ে থাকে এই দেশে। দেশ থেকে অপুষ্টি সরাতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করে। সেরকমই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপুষ্টি–মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি মিড ডে মিল প্রকল্পে দুধকে অন্তর্ভুক্ত করা হল। যাতে প্রত্যেক সরকারি স্কুলের পড়ুয়ারা সঠিক মাত্রায় পুষ্টি পেতে পারে।

দুধকে অবিচ্ছেদ্য উপাদান হিসাবে যোগ করতে হবে
মহিলা ও শিশু বিকাশ ও শিক্ষা মন্ত্রক প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবে পরিণত করার জন্য যৌথ উদ্যোগে কাজ করছে এবং সরকারি স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুল পুনরায় শুরু হওয়ার পর পড়ুয়াদের আসা মাত্রই মিড ডে মিলে দুধ যুক্ত করা হবে। দেশ থেকে অপুষ্টি দূরীকরণে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘পোষণ অভিযান' শক্তিশালী প্রকল্প চালু করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, এই ‘পোষণ মা ২০২০'-তে মোদী সরকার গুরুতর তীব্র অপুষ্টিজনিত শিশুদের সার্বিক পুষ্টির জন্য দেশজুড়ে নিবিড় প্রচারে মনোনিবেশ করার পরিকল্পনা করেছে।

মিড ডে মিলের নীতি সংশোধন
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রক মিড ডে মিল প্রকল্পের জন্য একটি সংশোধিত খাবারের তালিকা নিয়ে আসতে পারে, যেখানে দুধকে অবিচ্ছেদ্য উপাদান হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে যে নতুন মিড ডে মিলের নীতি কার্যকর করতে, যেখানে দুধ অন্তর্ভুক্ত করা হবে। ২০১৬ সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মিড ডে মিলের নীতি সংশোধন করেছিল। যে সমস্ত স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়া হয় সেখানকার শিশুরা যাতে উন্নতমানের খাবার পায় তার জন্য নীতি সংশোধন করা হয়েছিল, যেখানে দুধকে প্রয়োজনীয় পরিপূরক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্মৃতি ইরানির আশ্বাস
মহিলা শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী স্মৃতি ইরানি সোমবার উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকে আশ্বস্ত করে জানান যে কেন্দ্র সরকার সমস্ত রাজ্য সরকারকে তাদের মিড ডে মিলে দুধকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে দিয়েছে। এর আগে ভেঙ্কাইয়া নাইডু জানিয়েছিলেন যে প্রাতঃরাশ বা মিড ডে মিলে দুধকে অন্তর্ভুক্ত করা হোক শিশুদের পুষ্টির মাত্রা উন্নতির জন্য।

২০০ এমএল করে দুধ প্রতিদিন
শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব সরকারি স্কুলে প্রতিদিন পড়ুয়াদের ২০০ এমএল করে দুধ মিড ডে মিলের সঙ্গে দিতে হবে। প্রসঙ্গত ২০১৬ ও ২০১৮ সালে একই ধরনের নিয়ম জারি করা হয়েছিল মিড মিলে কিন্তু সেখান থেকে প্রচুর অভাব অভিযোগ আসে। কর্নাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পুদুচেরি ও গুজরাতের স্কুলে মিড ডে মিলে দুধ সরবরাহ করা হয় এটা নিশ্চিত কিন্তু রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পাঞ্জাবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications