এবার থেকে আধার যাচাই করতে হলে আপনাকে দিতে হবে এই পরিষেবা মূল্যটি

আধার যাচাই পরিষেবা মূল্য হ্রাস

আধার পরিষেবার মূল্য এবার একলাফে অনেকটাই কমল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) গ্রাহকদের আধার যাচাইয়ের পরিমাণ ২০ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করেছে। এনপিসিআই–আইএএমএ আয়োজিত গ্লোবাল ফিনটেক উৎসবে ভাষণ দিতে গিয়ে, আধারের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ গার্গ এই বিষয়ে তথ্য দিতে গিয়ে বলেন যে আর্থিক প্রযুক্তি খাতে আধার লাভের অপার সম্ভাবনা রয়েছে।

আধার যাচাইয়ের মূল্য ২০ থেকে কমে ৩ টাকা হয়েছে

আধার যাচাইয়ের মূল্য ২০ থেকে কমে ৩ টাকা হয়েছে

সৌরভ গর্গ জানিয়েছেন যে, '‌আমরা প্রত্যেক যাচাইয়ের জন্য ২০ টাক থেকে কমিয়ে তা ৩ টাকা করে দিয়েছি। এটির লক্ষ্য হল যে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানগুলি সরকারের তৈরি ডিজিটাল পরিকাঠামোর আরও ভাল ব্যবহার করতে পারে। মর্যাদাপূর্ণ মানুষের জীবন সহজ করতে এই পরিকাঠামো ব্যবহার করা প্রয়োজন।'‌

 ৯৯ কোটি মানুষ এর ব্যবহার করেছে

৯৯ কোটি মানুষ এর ব্যবহার করেছে

এখনও পর্যন্ত ৯৯ কোটি মানুষ ই-কেওয়াইসির (‌নিজের গ্রাহককে জানুন)‌ জন্য আধার পদ্ধতির ব্যবহার করেছেন। ইউআইডিএআই কারও সঙ্গে বায়োমেট্রিক্স তথ্য শেয়ার করে না এবং আশা করে যে তার সমস্ত অংশীদার তাদের মতো একই স্তরের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখবে। আসলে নতুন আধার কার্ড তৈরির জন্য কোনও অর্থের প্রয়োজন হয় না। কিন্তু আধার কার্ডের আপডেটের জন্য, যেমন নাম, ঠিকানা, জন্মের তারিখ, ই-মেল সহ বিভিন্ন বিষয় সংশোধন করতে আপনার থেকে পরিষেবা মূল্য নেওয়া হয়। ডেমোগ্রাফিক সংশোধনের জন্য ৫০ টাকা ও বায়োমেট্রিক আপডেটের জন্য ১০০ টাকা দিতে হয়।

আধার দেশে বাধ্যতামূলক নথি

আধার দেশে বাধ্যতামূলক নথি

দেশে আধার একটি বাধ্যতামূলক নথি। কেন্দ্রীয় সরকার সমস্ত যোজনাকে আধারের সঙ্গে যুক্ত করেছে। ৫৪ টি মন্ত্রণালয়ের প্রায় ৩১১ টি কেন্দ্রীয় যোজনা আধার ব্যবহার করে সরাসরি উপভোক্তা ট্রান্সফার (ডিবিটি) প্ল্যাটফর্মের আওতাভুক্ত। কৃষকদের জন্য সরকার দ্বারা পরিচালিত যোজনা যেমন- প্রধানমন্ত্রী কৃষক নিধি যোজনা আধার মাধ্যমের ওপর নির্ভরশীল, যার অধীনে প্রায় ১০ কোটি কৃষককে প্রতি চার মাস পর ২০০০ টাকা স্থানান্তর করা হচ্ছে। আধার যাচাইকরণ মানে হল যে একটি যোজনার সুবিধাভোগীকে সঠিকভাবে চিহ্নিত করতে আধার নম্বর ব্যবহার করা হচ্ছে।

 আধার কার্ডের মাধ্যমে লোন

আধার কার্ডের মাধ্যমে লোন

এখন আধার কার্ডের মাধ্যমে শুধু মোবাইলের সিম কার্ডই তোলা যায় না। বর্তমানে এই কার্ডের মাধ্যমে পার্সোনাল লোন নেওয়া যায়। আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন। যদি আপনি আধার কার্ডের মাধ্যমে লোন নিতে চান তাহলে আপনি কয়েকটি তথ্য যাচাই করতে হবে। প্রথমেই নিশ্চিত করতে হবে যে আধার কার্ডে দেওয়া সমস্ত তথ্য সঠিক। যদি তা সবদিক থেকে দেখা হয় যে দেওয়া তথ্য সঠিক তাহলে আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে পার্সোনাল লোনের জন্যে আবেদন করতে পারবেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+