Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার থেকে আর একশোটি এসএমএস বিনামূল্যে নয়, এই পরিষেবা শীঘ্রই তুলে নেবে ট্রাই

এবার থেকে আর একশোটি এসএমএস বিনামূল্যে নয়, এই পরিষেবা শীঘ্রই তুলে নেবে ট্রাই

বুধবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (‌ট্রাই)‌ শুল্ক সহনশীলতার ব্যবস্থাকে জোরদার করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল। মোবাইল অপারেটররা গ্রাহকদের মোবাইল রিচার্জে ছাড় দিয়ে প্রতিদিন ১০০টি এসএমএস বিনামূল্যে দেয় এবং ১০০টির পর ৫০ পয়সা বা এক টাকা করে প্রত্যেক এসএমএসের জন্য কাটা হয়। ট্রাই এই নিয়মটি তুলে নিচ্ছে। এবার কোনও রিচার্জের মূল্যের সঙ্গেই একশোটি এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে না।

এবার থেকে আর একশোটি এসএমএস বিনামূল্যে নয়, এই পরিষেবা শীঘ্রই তুলে নেবে ট্রাই

ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে টেলিযোগাযোগের শুল্ক নির্দেশের খসড়া অনুযায়ী এই নিয়মটি প্রত্যাহার করার অর্থ হল শুল্ক সহনশীলতার ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে ট্রাই উদ্যোগ নিচ্ছে। অ–বাণিজ্যিক ক্ষেত্রে বাল্ক এসএমএসের ওপর টেলিকম সংস্থাগুলি এবার থেকে মুক্ত হস্তে চার্জ নিতে পারবে। মূলতঃ ২০১২ সালে ট্রাইয়ের টেলিকম শুল্ক নির্দেশে উচ্চতর চার্জের নির্দিষ্ট বিধান অনুযায়ী এই টেক্সট মেসেজের সূচনা হয়।

প্রথম প্রথম এই এসএমএস পরিষেবার জন্য আলাদা করে চার্জ নিত টেলিকম অপারেটাররা। এরপর এই এসএমএস পরিষেবার জন্য আলাদা আলাদা রিচার্জ প্যাকও নিয়ে আসা হয়। কিন্তু হোয়াটস অ্যাপ, ফেসবুকের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্ম চলে আসার পর এসএমএস রিচার্জ প্যাকের বাজার হারিয়ে যায়। কারণ ব্যবহারকারীরা হোয়ায়ট অ্যাপের মাধ্যমেই কথোপকথন চালান। এরপর টেলি অপারেটাররা বুদ্ধি করে টকটাইম ও নেট রিচার্জের সঙ্গে এই এসএমএস পরিষেবা ঢুকিয়ে দেয়। বর্তমানে প্রত্যেক রিচার্জ প্যাকের সঙ্গে প্রতিদিন একশোটি করে এসএমএস বিনামূল্যে দেওয়া থাকে। ট্রাই জানিয়েছে এবার থেকে আর এই এসএমএস পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে না।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+