বাদল অধিবেশন থেকে সুপ্রিম কোর্ট! কোনদিকে গড়াচ্ছে ইজরায়েলি স্পাইওয়ার পেগাসাসের জল?

বাদল অধিবেশন থেকে সুপ্রিম কোর্ট! কোনদিকে গড়াচ্ছে ইজরায়েলি স্পাইওয়ার পেগাসাসের জল?

বাদল অধিবেশনের ঠিক আগে সামনে আসে পেগাসাস-কাণ্ড! কেন্দ্রের বিরুদ্ধে গোপনে ফোনে আড়িপাতার অভিযোগ ওঠে। ইজরায়েলি স্পাইওয়ারের মাধ্যমে ৩০০টি ফোন নম্বরে আড়ি পাতার অভিযোগ ওঠে। রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতৃত্বের উপর আড়িপাতার অভিযোগ ওঠে। এমনকি সেই তালিকায় ছিলেন বিচারপতি থেকে শুরু করে সাংবাদিকরাও। আর এই পেগাসাস বিতর্ক সামনে আসতে সংসদে ঝড় ওঠে। বিরোধীরা একজোট হয়ে সরকারের উপরে চাপ বাড়াতে থাকে। এই ঘটনায় মোদী-শাহের বিবৃতিও দাবি করা হয়। এমনকি এই ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন বিরোধীরা।

ক্রনোলজিকে সামঝিয়ে...!

ক্রনোলজিকে সামঝিয়ে...!

বিতর্ক উঠতেই আড়ি পাতা কাণ্ডে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আপ ক্রনোলজিকে সামঝিয়ে। তাঁর মতে, বাদল অধিবেশনের শুরুতে ইচ্ছাকৃত ভাবে এই ইস্যু সামনে এনে সরকারকে অপদস্ত করার চেষ্টা করা হচ্ছে।

সংসদ ঘেরাও কর্মসূচী নেয় বিরোধীরা

সংসদ ঘেরাও কর্মসূচী নেয় বিরোধীরা

পেগাসাস-কাণ্ডে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা এবং লোকসভা। রাহুল গান্ধীর নেতৃত্বে একজোট হয় বিরোধীরা। এমনকি সংসদ ঘেরাওয়ের কর্মসূচীও নেওয়া হয়। রাহুল গান্ধী বলেন, পেগাসাস হচ্ছে বিরোধীদের চুপ করিয়ে দেওয়ার অস্ত্র। লাগাতার সরকারের উপর এই ইস্যুতে চাপ বাড়াতে থাকে বিরোধীরা। শুধু তাই নয়, তদন্ত কমিশন গঠনের দাবি তোলা হয়। শুধু তাই নয়, মোদী-শাহের পদত্যাগ দাবি করে কংগ্রেস।

বিবৃতি দেওয়া হয় সরকারের তরফে

বিবৃতি দেওয়া হয় সরকারের তরফে

লাগাতার বিরোধীদের চাপের মুখে পেগাসাস ইস্যুতে সংসদে বিবৃতি দেওয়া হবে বলে জানানো হয় সরকারের তরফে। এই বিষয়ে বিবৃতি দেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈশ্যব। তাঁর দাবি ছিল, যে ধরনের অভিযোগ সংবাদমাধ্যমে আনা হয়েছে তা সত্যি নয়। তদন্ত না করেই এই সংক্রান্ত খবর ছাপা হয়েছে। এমনকি এই বিষয়ে সরকারের কোনও বক্তব্য নেওয়া হয়নি। কিন্তু সরকারের এই বিবৃত্তি মানতে নারাজ ছিলেন বিরোধীরা। যা নিয়ে দফায় দফায় উত্তাল হয়ে বাদল অধিবেশন।

চূড়ান্ত নাটক এবং সাসপেন্ড তৃণমূল সাংসদ

চূড়ান্ত নাটক এবং সাসপেন্ড তৃণমূল সাংসদ

তথ্য প্রযুক্তি মন্ত্রী যখন ফোনে আড়িপাতা কাণ্ড নিয়ে বিবৃতি দিতে ওঠেন রাজ্য সভাতে। আসল ছেড়ে উঠে গিয়ে মন্ত্রীর হাত থেকে বিবৃতির কাগজ ছিনিয়ে নিয়ে হাওয়াতে উড়িয়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই ঘটনাতে চরম খুব্ধ হন চেয়ারম্যান। পরবর্তীকালে তৃণমূল সাংসদকে সাসপেন্ডও করা হয়।

জুলাইয়ের মঞ্চে বার্তা মমতার

জুলাইয়ের মঞ্চে বার্তা মমতার

২১ জুলাই মঞ্চ থেকে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের ফোনে আড়ি পাতা হয়েছিল বলে অভিযোগ সেই তালিকাতে নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। আর তাতেই ক্ষুব্ধ হন মমতা। দানবীয় সরকার চলছে বলে কেন্দ্রকে আক্রমণ করেন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ দাবি করেন মমতা। বলেন, দেশ বাঁচাতে পারে একমাত্র বিচারপতিরাই। পাশাপাশি তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে বলে আশঙ্কা করেন মমতা। আর সেই কারনে নিজের ফোন সেলোটেপ দিয়ে আটকে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ৫০০ জন

প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ৫০০ জন

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন ৫০০ জন। ভারতে যাতে অবিলম্বে এই পেগাসাস নামল স্পাইওয়ারের বিক্রি বা লেনদেন বন্ধ করা হয় সেই বিষয়টিতে নজর দিতে প্রধান বিচারপতি এন ভি রামানকে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে এই আর্জি জানানো হয়েছে, পেগাসাস সংক্রান্ত প্রশ্নের উত্তর চাইতে হবে সুপ্রিম কোর্টকে। কেন্দ্র এবং ইজরায়েলি সংস্থা এনএসও কে নির্ধারিত সময়ের মধ্যে জবাবদিহি করতে হবে শীর্ষ আদালতের কাছে। এমনকি এডিটার্স গিল্ডের তরফে দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্ত হোক

কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা

কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা

অন্যদিকে পেগাসাস ইস্যুতে নড়েচড়ে বসে নবান্ন। তদন্ত কমিশন গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর নেতৃত্বে গঠন করা হয় ওই দুই সদস্যের তদন্ত কমিশন। ইতিমধ্যে এই কমিশন কাজও শুরু করে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের এই সিদ্দান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়।

পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা

পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা

পেগাসাস ইস্যুতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই সমস্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চে। যার নেতৃত্বে রয়েছে দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। সেই মামলাতে একাধিকবার সুপ্রিম তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, এই বিষয়টির সঙ্গে দেশের স্বার্থ এবং দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। সেই কারণে কোনও সফটঅয়্যার ব্যবহার করা হয়েছে, আর কোনটা ব্যবহার করা হয়নি, তা বিস্তারিত দেওয়া যায় না। জনগণের সামনেও আনা যায় না।

বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ

বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ

পেগাসাস ইস্যুতে এবার বড় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের। ফোনে আড়িপাতা কাণ্ড ঘিরে এবার নতুন করে বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যে কমিটি প্রযুক্তিগত বিষয়ে পারদর্শী হবে বলে জানা গিয়েছে। যে সমস্ত মামলা পেগাসাস ইস্যুতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সেই মামলায় আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে একটি বার্তা সুপ্রিম কোর্ট দিতে চলেছে বলে জানানো হয়েছে। যদিও মামলা এখনও শেষ হয়নি। সেই মামলার শুনানি চলছে। আগামিদিনে এই মামলা কোন দিকে এগোচ্ছে সে বিষয়ে নজর দেশবাসীর।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+