মোনলিসা থেকে আইআইটি বাবা! ২০২৫-এ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছেন এই ৫ ভারতীয়, কীভাবে? জেনে নিন
আর মাত্র কয়েকদিন। তারপরেই শেষ হচ্ছে ২০২৫। বছর শেষের মুখে দাঁড়িয়ে একবার ফিরে তাকালেই বোঝা যায় যে, এই বছর সমাজ মাধ্যমে শুধুমাত্র বিনোদনের জায়গা ছিল না। অনেক সাধারণ মানুষই হঠাৎ করেই দেশের আলোচনার কেন্দ্র হয়ে উঠেছেন। কোনও পরিকল্পনা ছাড়াই, কোনও প্রস্তুতিও ছাড়াই। শুধুমাত্র একটা ভিডিও, একটা মুহূর্তই বদলে দিয়েছে তাঁদের জীবন। ২০২৫ সালে এমনই কয়েকজনের মুখ সমাজমাধ্যমে ঝড় তুলেছিল।

এই তালিকায় প্রথমেই উঠে আসে 'আইআইটি বাবা'-র নাম। প্রাক্তন আইআইটি ছাত্র থেকে সন্ন্যাসী হয়ে ওঠা এই মানুষটির শান্ত কথাবার্তা এবং জীবনের সহজ ব্যাখ্যা মহাকুম্ভ মেলার সময় ভাইরাল হয়ে যায়। ছোট ছোট ক্লিপে তাঁর দর্শন ইনস্টাগ্রাম-ইউটিউব জুড়ে ছড়িয়ে পড়ে।
এরপরেই রয়েছেন রাজু কলাকার। কোনও স্টুডিও নয়, কোনও সাজগোজ নয়, সাধারণ জায়গায় বসে গান গাইতেন তিনি। তাঁর কণ্ঠের আবেগই পুরো নেটদুনিয়ার মন জয় করে নেয়। কয়েক দিনের মধ্যেই জনপ্রিয়তা এবং নতুন সুযোগ এসে যায় তাঁর জীবনে।
মোনালিসা নামের এক তরুণীর ভিডিও হাজার হাজার মানুষের স্ক্রল থামিয়ে দিয়েছিল। কোনও সংলাপ অথবা কোনও গান নয়, শুধু তাঁর চোখ এবং তাঁর আত্মবিশ্বাসই তাঁকে ভাইরাল করে তোলে। পরে তাঁর কাছে মডেলিংয়ের প্রস্তাবও আসে।
'ব্যান্ডানা গার্ল' পরিচিত হন নিজের নির্ভীক স্টাইলের জন্য। মাথায় ব্যান্ডানা বেঁধে ক্যামেরার সামনে দাঁড়ানো সেই ভিডিও তরুণ প্রজন্মের মধ্যে দারুণ সাড়া ফেলে দেয়। অনেকেই আবার বলেছেন যে, তিনি ফ্যাশনের সহজ ধারণাটাকেই বদলে দিয়েছেন।
সর্বশেষে রয়েছেন কোলাপুরের মেকআপ আর্টিস্ট সোনালি। রিহানার প্রিওয়েডিং লুক নিখুঁতভাবে ফুটিয়ে তুলে বানানো তাঁর রিল ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। পেশাদার মহলে প্রচুর প্রশংসাও কুড়িয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications