মোদী -মমতার মন গলিয়ে দিতে পারে এই খাবারগুলির পদ! দেখে নিন একনজরে
যতই রাগ, ক্ষোভ ,রাজনৈতিক তাপ-উত্তাপের মধ্যে দিয়ে নিত্য জীবন কাটান না কেন রাজনৈতিক নেতা নেত্রীরা, বাড়ি ফিরে কিন্তু পছন্দের খাবার পাতে পেতে সকলেই আশা করেন!
যতই রাগ, ক্ষোভ ,রাজনৈতিক তাপ-উত্তাপের মধ্যে দিয়ে নিত্য জীবন কাটান না কেন রাজনৈতিক নেতা নেত্রীরা, বাড়ি ফিরে কিন্তু পছন্দের খাবার পাতে পাবেন, এমনটা সকলেই আশা করেন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হোন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিটি রাজনীতিবিদেরই রয়েছে কিছু কিছু পছন্দের খাবার। একনজরে দেখে নেওয়া যাক, কোন রাজনীতিবিদ কোন খাবার খেতে পছন্দ করেন।

নরেন্দ্র মোদী
মূলত সাত্ত্বিক আহারে বিশ্বাসী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পাতে ডাল , সবুজ শাক সব্জির তরকারি সহ বাড়ির তৈরি খাবারই বেশি পছন্দ করেন। এছাড়াও তাঁর পছন্দ ধোকলা, বেসন কাঁড়ভি, উন্ধিই। এই সমস্ত ক'টি ডিশই গুজরাতি। আর তা ব্যাপক পছন্দ করেন এই গুজরাতি রাজনীতিবিদ।

রাহুল গান্ধী
রাহুল গান্ধী পছন্দ করেন না কোনও নিয়ম মেনে চলা ডায়েট।কাজের চাপে মাঝে সাঝেই তাঁরা খাবার তালিকা থেকে বাদ পড়ে যায় ব্রেকফাস্ট। নিয়মের বাইরের খাবার ব্যাপক পছন্দ রাহুলের। ফলে গরম গরম মোমো পাতে পড়লে না বলেন না রাহুল! এমনিতে উপকূলীয় খাবারও পছন্দ রাহুলের।

সনিয়া গান্ধী
ছেলের মতো মা সনিয়া অবশ্য বেশি বাইরের খাবার পছন্দ করেননা। সোনিয়ার পছন্দের খাবারের তালিকায় থাকে সাধারণ ডাল ও রুটি। ইতালির মেয়ে হলেও তিনি পাস্তা ও পিৎজা এক্কেবারে দূরে থাকেন ডায়েটের জন্য ।

মমতা বন্দ্যোপাধ্য়ায়
মমতা বন্দ্যোপাধ্য়ায় যে মুড়ি খেতে খুব ভালোবাসেন, তা অনেকেই জানেন। যেটা অবেকের জানা নেই স তা হল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অন্যতম পছন্দের খাবর আলুর চপ। তাছাড়া চকোলেট খেতেও নাকি দিদি ভালোবাসেন।

অমিত শাহ
অমিত শাহ নিজের দিন শুরু করতে পছন্দ করেন চিঁড়ের পোলাও দিয়ে। সঙ্গে সিঙ্গারা হলে তো কথাই নেই! তবে চিঁড়ের পোলাওয়ের ওপর লেবু চিপকে নিয়ে তারপরই তা মুখে তোলেন বিজেপির রাজ্যসভাপতি।

নির্মলা সীতারমন
খাদ্য রসিক হওয়ার পাশাপাশি রান্না করতেও পছন্দ করেন বিজেপি নেত্র তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমন। পরিবারের জন্য আচার বানাতে ভালোবাসেন তিনি। পাশাপাশি, তিনি নোনতার থেকে মিষ্টি খাবার খেতে বেশি ভালোবাসেন। ফলে হালুয়ার মতো খাবার তাঁর পাতে পড়লেই খুশি নির্মলা।












Click it and Unblock the Notifications