বুধবার একমঞ্চে কংগ্রেস-সিপিএম-তৃণমূল! বিজেপিকে ঠেকাতে নতুন সূর্যোদয়ের সম্ভাবনা

২০১৯ লোকসভা ভোটে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপিকে ঠেকাতে দেশের ছোট-বড় বেশ কয়েকটি বিরোধী দল একজোট হতে একে অপরকে আহ্বান করেছে

২০১৯ লোকসভা ভোটে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপিকে ঠেকাতে দেশের ছোট-বড় বেশ কয়েকটি বিরোধী দল একজোট হতে একে অপরকে আহ্বান করেছে। তাতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম থেকে শুরু করে অনেক আঞ্চলিক দলই রয়েছে। আর বুধবার কর্ণাটকে শপথ নিতে চলা এইচডি কুমারস্বামীর অনুষ্ঠান মঞ্চই এই দলগুলির কাছে চারণভূমি হতে চলেছে।

আসছেন রাহুল-সনিয়া

আসছেন রাহুল-সনিয়া

কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপি বিরোধী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতারা আমন্ত্রিত হয়েছেন। রাহুল গান্ধী ও সনিয়া গা্ন্ধীকে নিজে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন এইচডি কুমারস্বামী। কংগ্রেস জোট সরকার গড়ছে। ফলে এঁরা দুজনে আসছেন। রাহুল তা জানিয়েও দিয়েছেন।

মায়াবতী-অখিলেশ একমঞ্চে

মায়াবতী-অখিলেশ একমঞ্চে

এর পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, উত্তরপ্রদেশের বিরোধী নেতা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, জেডিএসের সঙ্গী বিএসপির নেত্রী মায়াবতী ও আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব কর্ণাটকে আসছেন বৃহস্পতিবার।

আমন্ত্রণে সাড়া মমতার

আমন্ত্রণে সাড়া মমতার

বাংলার মুখ্যমন্ত্রী ও কেন্দ্রে বিজেপি বিরোধী জোটের মুখ্য প্রবক্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন এইচডি কুমারস্বামী। তিনি জেতার পরই মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে অভিনন্দন জানান ও বিজেপি বিরোধিতা চালিয়ে যেতে বলেন। বাংলার নেত্রীও বুধবার কংগ্রেস-সিপিএমের সঙ্গে একইমঞ্চ শেয়ার করবেন।

আসছেন দাক্ষিণাত্যের নেতারা

আসছেন দাক্ষিণাত্যের নেতারা

দাক্ষিণাত্য রাজনীতির মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও তাঁর পুত্র কেটি রামা রাও, ডিএমকে কার্যকরী সভাপতি এমকে স্তালিন ও অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+