Heeraben Modi death: ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক, লিখলেন মমতা! পাশে থাকার বার্তা রাহুলের
প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। হীরাবেন মোদীর প্রয়াণে শোকাহত নরেন্দ্র মোদী। আর এই খবর সামনে আসতেই কার্যত শোকস্তব্ধ দেশ। রাজনৈতিক সংঘাত ভুলে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছ
প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। শুক্রবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। হীরাবেন মোদীর প্রয়াণে শোকাহত নরেন্দ্র মোদী। আর এই খবর সামনে আসতেই কার্যত শোকস্তব্ধ দেশ। রাজনৈতিক সংঘাত ভুলে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিরোধীরা। শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাহুল গান্ধী সহ একাধিক রাজনেতা।

শোকবার্তাতে কি লিখছেন মমতা
শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, শ্রদ্ধেয়া হীরাবেন মোদীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আহমেদাবাদে শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন।
আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদীজি'কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। গত কয়েকদিন আগেও হীরাবেনের আরোগ্য কামনা করে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী।

বিশ্বের সবচেয়ে বড় যন্ত্রণা হল মাকে হারানো
শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে লিখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন মায়ের মৃত্যু একজনের জীবনে এমন এক শূন্যতা তৈরি করে যা পূরণ করা অসম্ভব। এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। একই সঙ্গে শোকবার্তা দিয়েছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ সহ একাধিক বিজেপির নেতা এবং মন্ত্রীরা। অমিত শাহ লিখছেন, ''বিশ্বের সবচেয়ে বড় যন্ত্রণা হল মাকে হারানো''।

টুইটে বার্তা দিয়েছেন রাহুল গান্ধীও।
টুইটে বার্তা দিয়েছেন রাহুল গান্ধীও। তিনি লিখছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুর খবর খুবই দুঃখজনক একটি খবর। এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকারও বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। একই সঙ্গে টুইটারে বার্তা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেসের একাধিক মুখ্যমন্ত্রী এবং শীর্ষ নেতা।

শোকস্তব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।
হীরাবেন মোদীর প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি লিখছেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের ১০০ বছরের সংগ্রামের জীবন ভারতীয় আদর্শের প্রতীক''। এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন রাষ্ট্রপতি।
অন্যদিকে বাংলার দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা শোকবার্তা দিয়েছেন। কঠিন সময়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তাঁরা।

মায়ের শেষ যাত্রায় প্রধানমন্ত্রী
গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলরার রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। আর এরপরেই তাঁকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আহমেদাবাদ উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।
Congress MP Rahul Gandhi expresses condolences over the demise of Heeraben Modi, mother of PM Modi. pic.twitter.com/sVaEOZCBBK
— ANI (@ANI) December 30, 2022
My deepest condolences to Prime Minister Shri @narendramodi on the sad demise of his beloved mother, Smt. Heeraben Modi There is nothing as priceless & indescribable in God’s creation as the bond between mother & child. May her atma attain sadgati! Om shanti pic.twitter.com/NEFsir1SJb
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) December 30, 2022
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications