প্রবল বৃষ্টি রাজ্যে রাজ্যে বন্যা পরিস্থিতি, বিপদের আশঙ্কা বাংলাতেও
বর্ষার মরশুমে দেশের নানা প্রান্তেই প্রবল বৃষ্টির কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। একনজরে কী অবস্থা দেশের নানা প্রান্তে, দেখে নেওয়া যাক একনজরে।
বর্ষার মরশুমে দেশের নানা প্রান্তেই প্রবল বৃষ্টির কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। পশ্চিম ভারত থেকে দক্ষিণ, কেরল থেকে মহারাষ্ট্র, গুজরাত থেকে ওড়িশা, এমনকী রাজধানী দিল্লিতে পর্যন্ত নানা জায়গায় জল জমে গিয়েছে। প্রবল বৃষ্টিতে মানুষের স্বাভাবিক কাজকর্ম শিকেয় উঠেছে। স্কুল-কলেজ থেকে অফিস-কাছারি সব জায়গাতেই হইচই অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না। একনজরে কী অবস্থা দেশের নানা প্রান্তে, দেখে নেওয়া যাক একনজরে।
|
কেরলে প্রবল বৃষ্টি
দক্ষিণের রাজ্য কেরলে প্রবল বৃষ্টিতে নানা জায়গায় জল জমে গিয়েছে। বাড়ি, দোকানপাটের ভিতরে জল। রাস্তাঘাট ডুবে গিয়েছে। যার ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। মানুষ রাস্তায় প্রয়োজনেও বেরোতে পারছেন না। আর বৃষ্টিও দফায় দফায় হয়ে চলেছে। আলাপুঝায় এভাবেই রাস্তা চাড়িয়ে ঘরে জল ঢুকে গিয়েছে।
|
পুনেয় ব্যাপক বৃষ্টিপাত
পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই আবহাওয়া দফতর দিয়েছিল। মহারাষ্ট্রে পুনেয় দারুণ বৃষ্টিতে এভাবেই বারবার জনজীবন বিপর্যস্ত হয়েছে। এই দৃশ্য কোন্ধওয়া-র।
|
ওড়িশা জলমগ্ন
স্মার্টসিটি বলে খ্যাত ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে বৃষ্টিপাতে বাড়ি বাড়ি জল ঢুকে গিয়েছে। নিকাশি নালার সমস্যার কারণে এমন হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
|
জলের তোড়ে গোলমেলে পরিস্থিতি
ভুবনেশ্বরে কিছু এলাকায় বৃষ্টির জল বেশি হওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু মানুষকে বিপর্যয় মোকাবিলা দফতর টেনে বের করে এনেছে। দেখুন ভিডিও।
|
কেরলের ইডুক্কি
কেরলের আলাপুঝা শুধু নয়, ইডুক্কির মুন্নারে জলের তোড়ে ভেসে যাচ্ছে অনেক কিছু। বাড়ির ভিতরে বৃষ্টির জল জমে গিয়েছে।
|
দিল্লিতে প্রবল বৃষ্টি
রাজধানী দিল্লিও প্রবল বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছে। মিন্টো ব্রিজের নিচে বাস প্রায় ডিবন্ত অবস্থায় দাঁড়িয়ে। যাত্রীদের বের করে আনা হয়েছে।
|
গুজরাতে বন্যা
গুজরাতে প্রবল বৃষ্টির কারণে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই ছবি ভাবনগরের। প্রবল বৃষ্টিপাতের কারণেজলের তোড়ে প্রায় ভেসে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications