আদানি স্টকে এলআইসির বিনিয়োগ মূল্য কমেছে ৫০ হাজার কোটি! চোখ কপালে জানুয়ারির হিসেবে
২০২৩-এর জানুয়ারি মাস থেকে আদানি গ্রুপের স্টকগুলিতে বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা কমে গিয়েছে। আদানির তালিকাভুক্ত শেয়ারের দাম ৮০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।
আদানি স্টকে এলআইসির বিনিয়োগ মূল্য কমেছে ৫০ হাজার কোটি টাকা! জানুয়ারি থেকে যে হিসেব সামনে এসেছে, তাতে চোখ কপালে ওঠার জোগাড়। বেশিরভাগ আদানি স্টকই বৃহস্পতিবার ধাক্কা খেয়েছে। বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ক্যালেন্ডার বছররে শুরু থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছে।

৫৩ হাজারের কোটি টাকা থেকে তিন হাজার কোটি!
২০২৩-এর জানুয়ারি মাস থেকে আদানি গ্রুপের স্টকগুলিতে বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা কমে গিয়েছে। আদানির তালিকাভুক্ত শেয়ারের দাম ৮০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। ফলে সম্মিলিত মুনাফা এই বছরের শুরু থেকে ৫৩ হাজারের কোটি টাকা থেকে প্রায় তিন হাজার কোটি টাকায় নেমে এসেছে।

৩১ ডিসেম্বর ২০২২ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৩, তুলনা
হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে আদানি স্টকের পতনের বিষয়টি সামনে আসার পর আদানি গ্রুপে এলআইসির বিনিয়োগের সম্মিলিত বাজারমূল্য ২৩ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ৩৩ হাজার কোটি টাকা ছিল। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনিয়োগ মূল্য ছিল ৮৩ হাজার কোটি টাকা

৩০ জানুয়ারি থেকে আদানির কোনও শেয়ার কেনেনি এলআইসি
এমনকী ২৪ জানুয়ারি যখন হিন্ডেনবার্গ আদানি স্টকের রিপোর্ট সামনে আনে, তখনও বিনিয়োগ মূল্য ছিল ৮১ হাজার কোটি টাকা। ভারতের বৃহত্তম প্রাতিষ্ঠানিক ক্রেতা এলআইসি ৩০ জানুয়ারি থেকে আদানি গ্রুপ অফ কোম্পানির কোনও শেয়ার ক্রয় বা বিক্রয় করেনি। এর ফলে আদানি গ্রুপ অফ কোম্পানির অধীনে ইক্যুইটিক মোট ক্রয় মূল্য ৩০১২৭ কোটি টাকা দাঁড়া।

আদানি গ্রুপের সংস্থার মধ্যে এলআইসির মালিকানা
তালিকাভুক্ত সাতটি আদানি গ্রুপের সংস্থার মধ্যে এলআইসি ১.২৮ শতাংশ থেকে ৯.১৪ শতাংশ শেয়ারের মালিক। আদানি পোর্ট এলআইসি ৯ শতাংশের বেশি শেযারের মালিক। এর বিনিয়োগমূল্য ২৪ জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার কোটি থেকে ২৩ ফেব্রুয়ারি ১১ হাজার কোটি টাকার একটু কম।

আদানি স্টকে এলআইসির বিনিয়োগমূল্য ২৪ জানুয়ারি পর্যন্ত
এর মধ্যে আদানি এন্টারপ্রাইজের ৪.২৩ শতাংশ শেয়ার ১৬৫০০ কোটি টাকা থেকে ৬৬৬০ কোটি টাকায় নেমে এসেছে। এলাইসি আদানি টাটাল গ্যাসের ৬ শতাংশের কম শেয়ারের মালিক। আদানি স্টকটি গত এক মাসে প্রায় ৮০ শতাংশ পতন হয়েছে। এখানে এলআইসির বিনিয়োগমূল্য ২৪ জানুয়ারি পর্যন্ত ২৫৫০০ কোটি টাকা থেকে কমে ৫২০০ কোটি টাকা হয়েছে।

গত এক মাসে আদানি গ্রুপের মূলধন হারিয়েছে বিপুল
এলআইসি আদানি ট্রান্সমিশনে ৩.৬৫ শতাংশ এবং আদানি গ্রিনে ১.২৮ শতাংশ শেয়ারের মালিক। দুই প্রতিষ্ঠানের শেয়ার এক মাসে ৭৩ শতাংশ কমেছে। আদানি ট্রান্সমিশনে এলাইসির বিনিয়োগ এখন ৩ হাজার কোটি টাকা আর আদানি গ্রিনে মাত্র ১ হাজার কোটি টাকা অনুমান করা হয়েছে। অম্বুজা সিমেন্ট ও এসিসিতে এলআইসির ক্ষতি খুব একটা গুরুতর নয়। এখানে উল্লেখ্য, আদানি গ্রুপ গত এক মাসে প্রায় ১২ লক্ষ কোটি টাকার বাজার মূলধন হারিয়েছে।












Click it and Unblock the Notifications