Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তথ্য প্রযুক্তি থেকে পণ্য পরিষেবা, কোন কোন ক্ষেত্র গুলিতে সর্বাধিক চিনা বিনিয়োগ রয়েছে জেনে নিন

লাদাখ সীমান্ত সমস্যার ঘনকালো মেঘের ছায়া ইতিমধ্যেই আরও ঘনীভূত হতে শুরু করেছে ভারতীয় বাণিজ্য ক্ষেত্রে। ইতিমধ্যেই দেশের সিংহভাগ মানুষের চিনের সাথে সমস্ত স্বাভাবিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তি বাতিলের ডাক দিয়েছেন। দেশের সর্বাধিক বড় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি প্রায় ৫০০টি চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে।

ওলা, জোমাটো, ফ্লিপকার্ট সহ একাধিক আইকনিক টেক ব্রান্ডে চিনা বিনিয়োগ

ওলা, জোমাটো, ফ্লিপকার্ট সহ একাধিক আইকনিক টেক ব্রান্ডে চিনা বিনিয়োগ

এদিকে ভারত ও চিনের শীর্ষ শীর্ষ নেতার মধ্যে বিগত ৬ বছরে ১৮ টি বৈঠকের পর সম্পর্ক অনেকটাই উন্নত হয়েছিল। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও লেনদেন পরিমাণ প্রায় ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। একাধিক চিনা সংস্থা গুলি দেশের বেশ কয়েকটি আইকনিক টেক ব্র্যান্ডে বিনিয়োগও করে। বিনিয়োগ আসে অ্যাপ ক্যাব সার্ভিস ওলা, অনলাইন ব্যাঙ্কিং অ্যাপ পেটিএম, ফুড-ডেলিভারি অ্যাপ জোমাটো এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে।

২০১৯ সালে চিন-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি

২০১৯ সালে চিন-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি

বিশেষজ্ঞরা জানাচ্ছে চিনে ভারতের বিনিয়োগ ও দুই দেশের মধ্যে বাণিজ্যিক মাধ্যমের উপর নির্ভর করে গত তিন বছরে ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্য গড়ে দ্বিগুণ অঙ্কে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ২০১৯ সালে চিনের সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল্য ছিল প্রায় ৮ হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি। ভারতের বেইজিং দূতাবাসের ওয়েবসাইটেও এই তথ্য পোস্ট করা আছে।

গত তিন বছরে চিনের সঙ্গে কত টাকার ব্যবসা করল ভারত ?

গত তিন বছরে চিনের সঙ্গে কত টাকার ব্যবসা করল ভারত ?

সূত্রের খবর, গতবছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভার-চিন বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৮৪৩০ কোটি মার্কিন ডলার। যদিও ২০১৮ সালে এই পরিমাণ আরও ৩.২ শতাংশ বেশি ছিল। ওই বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৯৫৭০ কোটি মার্কিন ডলার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন চিন হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। তবে প্রতিবছরই দুই দেশের মধ্যে মোট আমদানি-রফতানির মধ্যে একটা বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা যায়। এর অর্থ ভারত চিনে পণ্য রফতানির থেকে সে দেশ থেকে পণ্য আমদানি অনেক বেশি পরিমাণে করে।

বিগত বছর গুলিতে সর্বাধিক কোন ক্ষেত্র গুলিতে চিন বিনিয়োগ আসে ?

বিগত বছর গুলিতে সর্বাধিক কোন ক্ষেত্র গুলিতে চিন বিনিয়োগ আসে ?

সূত্রের খবর, ভারতের মোট আমদানির পরিমাণের মধ্যে চিন থেকেই ১৬% পণ্য আমদানি করা হয়। সেখানে ভারতের মোট রফতানি যোগ্য পণ্যের মধ্যে চিন মাত্র ৩.২শতাংশ পণ্যের ভাগীদার। এফডিআই ইন্টালিজেন্স মারফত পাওয়া তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের প্রযুক্তি ক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগ আসে চিন থেকেই। এদিকে ২০১৮ সালে চিনের আলিবাবা প্রায় ২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে অনলাইন স্টেশনারি সংস্থা বিগ-বাস্কেটে। পাশাপাশি আরও প্রায় ২১ কোটি ডলার বিনিয়োগ করে ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে।

 প্রশ্ন উঠছে চিনা পণ্য বর্জনের যৌক্তিকতা নিয়ে

প্রশ্ন উঠছে চিনা পণ্য বর্জনের যৌক্তিকতা নিয়ে

এদিকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকেই চিনা পণ্য বর্জনের দাবি উঠেছিল। গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে ২০ সেনা জওয়ানের মৃত্যুর পর সেই দাবি আরও জোরালো হয়। কিন্তু প্রশ্ন উঠছে তথ্যপ্রযুক্তি থেকে পরিকাঠামো, বিনোদন থেকে শুরু করে অত্যাবশ্যকীয় সামগ্রী, সব ক্ষেত্রে যেভাবে চিনা পণ্যের অবাধ বিচরণ সেখানে আদৌ কী এই সামগ্রিক বয়কট সম্ভব ? এদিকে ইতিমধ্যেই ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি প্রায় ৫০০টি চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে।

ছোট ও মাঝারি মাপের কোন সংস্থা গুলিতে সর্বাধিক চিনা বিনিয়োগ রয়েছে ?

ছোট ও মাঝারি মাপের কোন সংস্থা গুলিতে সর্বাধিক চিনা বিনিয়োগ রয়েছে ?

এদিকে গেটওয়ে হাউসের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে ভারতের ৩০টি ‘ইউনিকর্ন' সংস্থার মধ্যে ১৮টিতেই রয়েছে চিনা বিনিয়োগ। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা যে সব সংস্থার মূল্য ১০০ কোটি মার্কিন ডলারের বেশি, তাদের এই ‘ইউনিকর্ন' গোত্রে ফেলা হয়। এই ১৮টি সংস্থায় চিনের বিভিন্ন সংস্থার বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার। এছাড়াও ১০০ কোটির কম মূল্যের সংস্থায় বহু বিনিয়োগ রয়েছে একাধিক চিনা সংস্থা গুলির। পাশাপাশি গেটওয়ে হাউসের ওই সমীক্ষা মতে ই-কমার্স, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া, পরিকাঠামো, পরিবহণের মতো অন্তত ৭৫টি সংস্থায় প্রচুর পরিমাণ চিনা বিনিয়োগ রয়েছে। পাশাপাশি উইসি ব্রাউজার, শেয়ার ইট, টিকটকের মতো একাধিক অ্যাপও ভারতে যথেষ্ট জনপ্রিয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+