ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে এবার ব্যাগ ছাড়াও যাওয়া যাবে স্কুলে! নির্দেশিকা জারি শিক্ষামন্ত্রকের
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা এবার ব্যাগ ছাড়া স্কুলে যেতে পারবে। যা নিয়ে নির্দেশিকা জারি করেছে শিক্ষামন্ত্রক। এর জন্য কয়েকটি দিন নির্ধারিত করা হয়েছে। স্কুলের শিক্ষাকে আরও আনন্দদায়ক, অভিজ্ঞতামূলক ও চাপমুক্ত করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
এনসিইআরটি আর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর একটি ইউনিট পিএসএস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন এই নির্দেশিকা তৈরি করেছে। যা নতুন জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় শিক্ষানীতি ২০২০-তে সুপারিস করা হয়েছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা ১০ দিন ব্যাগ ছাড়াই স্কুলে যাবে।
পদক্ষেপের পিছনে উদ্দেশ্য
ব্যাগ ছাড়া বছরে ১০ দিন এই ধারণার উদ্দেশ্য হল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষার অধ্যয়নের বিদ্যমান স্কিমে যোগ করার পরিবর্তনে তাদের শিক্ষণ শেখার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ করা। এই পদক্ষেপ শুধু বইয়ের জ্ঞান ও জ্ঞানের প্রয়োগের মধ্যে সীমানাকে কমিয়ে দেবে না, বরং শিশুদের কাজের ক্ষেত্রে দক্ষতার প্রয়োজনীয়তাগুলিকে প্রকাশ করবে। নির্দেশিকায় বলা হয়েছে, এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্যারিয়ারের পথ নির্ধারণ করতে সাহায্য করবে।
হাতে-কলমে অভিজ্ঞতা
নির্দেশিকায় বলা হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রতিটি ছাত্রছাত্রী ওই সময়ে একটি মজার কোর্স করবে। যা তাদের হাতে কলমে অভিজ্ঞতা দেবে। এব্যাপারে ছুতোরের কাজ, বৈদ্যুতিক কাজ, ধাতুর কাজ, বাগান করা, মাটির পাত্র তৈরি করার মতো বৃত্তিমূলক কাজের পরিচয় দেবে। স্থানীয় সম্প্রদায় ও স্থানীয় দক্ষতার চাহিদা অনুসারে বিষয়গুলিকে বেছে নেওয়া হবে। তবে এই ব্যাগ বিহীন দশটি দিন একটানা না রেখে দুই বা তিন স্লটে রাখার কথাও বলা হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বার্তা
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক বার্তায় বলেছেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০-র চার বছরের যাত্রা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থায় রূপান্তরমূলক পরিবর্তন নিয়ে এসেছে। তিনি বলেছেন, এনইপি শিক্ষাকে আরও প্রাণবন্ত করেছে। পাশাপাশি এটি দেশের শিক্ষাকে আরও ভবিষ্যতমূলক, রুটযুক্ত, বৈশ্বিক ও ফলাফলমুখী করে তুলতে সাহায্য করেছে।












Click it and Unblock the Notifications