বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বিজেপি! চাকরি থেকে ভারতরত্ন, রয়েছে ঢালাও প্রতিশ্রুতি
নির্বাচনে সাতদিন আগে মহারাষ্ট্রের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
নির্বাচনের সাতদিন আগে মহারাষ্ট্রের জন্য ইস্তেহার প্রকাশ করল শাসক দল বিজেপি। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিজেপির তরফে নির্বাচনী ইস্তেহারকে সংকল্প পাত্র বলে বর্ণনা করা হয়েছে। সেখানে ভারতরত্ন থেকে কোটি চাকরি, সবকিছুই রয়েছে প্রতিশ্রুতির তালিকায়।

বিজেপির ইস্তেহারে 'ভারতরত্ন'
বিজেপির ইস্তেহারে উঠে এল ভারতরত্নও। বিজেপির ইস্তেহার দাবি করে বলা হয়েছে, জ্যোতিবা ফুলে এবং তাঁর স্ত্রী সাবিত্রীবাই ফুলে এবং বীর সাভারকারকে ভারতরত্ন দিতে হবে।

মূল ধারার সঙ্গে বাকিদের যুক্ত করার ডাক
বিজেপির ইস্তেহারে গরিব, গ্রামবাসী, কৃষক, আদিবাসী এবং অন্য পিছিয়ে পড়া শ্রেণিকে মূলস্রোতে ফেরানোর ডাক দেওয়া হয়েছে।

গুণ সম্মত শিক্ষার জন্য গুণ সম্মত শিক্ষা প্রতিষ্ঠান
মহারাষ্ট্রের ইস্তেহারে গুণ সম্মত শিক্ষার জন্য গুণ সম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ডাক দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ৩০ বছর বয়স হলেই, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, টিবি, দাঁত কিংবা মানসিক রোগে ভুগতে থাকেন অনেকেই। মূল থেকেই রোগ কমানোর উপায় বের করার ডাক দেওয়া হয়েছে।

১ কোটি চাকরির প্রতিশ্রুতি
৪ পাতার ইস্তেহারে আগামী ৫ বছরে এককোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৪৪ পাতার ইস্তেহারে আগামী ৫ বছরের মধ্যে মহারাষ্ট্রের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ার কথা বলা হয়েছে।
|
খরা মুক্ত মহারাষ্ট্রের প্রতিশ্রুতি
ইস্তেহারে আগামী ৫ বছরে খরা মুক্ত মহারাষ্ট্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১২ ঘন্টা বিদ্যুৎ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ২০২২ সালের মধ্য়ে সব ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ডাক দেওয়া হয়েছে।

রয়েছে আরও নানা প্রতিশ্রুতি
সেনা ও আধা সামরিক বাহিনী শহিদ পরিবারগুলিকে পুনর্বাসনের প্রতিশ্রুতি, সব গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড ইন্টারনেট, প্রতি জেলার অটল বিজ্ঞান কেন্দ্র, সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা, ১ টাকায় স্যানিটারি ন্যাপকিন।












Click it and Unblock the Notifications