'ভাইব্র্যান্ট গুজরাত' ঘিরে চাঁদের হাট, মোদীর প্রশংসায় পঞ্চমুখ সবাই
নয়াদিল্লি ও গান্ধীনগর, ১১ জানুয়ারি: 'ভাইব্র্যান্ট গুজরাত' ঘিরে বসে গেল চাঁদের হাট। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান-কি মুন থেকে শুরু করে মার্কিন বিদেশমন্ত্রী জন কেরি, মুকেশ আম্বানিস, কুমারমঙ্গলম বিড়লা কে নেই সেখানে! আর সবার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা।
চারদিন আগেই কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজন করেছিলেন 'গ্লোবাল বিজনেস সামিট'-এর। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ শিল্পপতি ছাড়া সেখানে উল্লেখযোগ্য ব্যক্তি বলতে ছিলেন আদি গোদরেজ। দেশ-বিদেশের অন্যান্য বড় বড় শিল্পপতিদের সেখানে দেখা যায়নি। কিন্তু তার উল্টো ছবি দেখল রবিবার শুরু হওয়া 'ভাইব্র্যান্ট গুজরাত'।

সকাল দশটায় গান্ধীনগরে অনুষ্ঠানের শুরুতেই হাজির হন নরেন্দ্র মোদী। অন্তত ১০০টি দেশের প্রতিনিধিরা হাজির হন। মার্কিন বিদেশমন্ত্রী জন কেরি ভাষণ দিতে উঠে নরেন্দ্র মোদী শিল্পবান্ধব ভাবমূর্তির প্রশংসা করেন। বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। নরেন্দ্র মোদীর আর্থিক নীতি ভারতে গরিব মানুষেরও উন্নয়ন ঘটাবে।" রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান-কি মুন নরেন্দ্র মোদীর 'স্মার্ট সিটি' তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
US Secretary of State, John Kerry arrives at Vibrant Gujarat Summit in Gandhinagar pic.twitter.com/kIVcf7RxCj
— ANI (@ANI_news) January 11, 2015 'ভাইব্র্যান্ট গুজরাত'-এর প্রথম দিনেই গুজরাতে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা ২০ হাজার কোটি টাকা লগ্নি করতে চেয়েছেন গুজরাতে। এ ছাড়াও আদানি গোষ্ঠী, গোদরেজ গোষ্ঠী ইত্যাদিও বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন 'ভাইব্র্যান্ট গুজরাত'-এর সূচনা করেছিলেন। এ বার সপ্তম বর্ষে পড়ল পুঁজি টানার এই অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications