New Criminal Laws: ইতিহাসের মুখে দেশ, অতীত হচ্ছে 'দণ্ডবিধি'! সোমবার প্রত্যেক থানায় হবে বিশেষ অনুষ্ঠান
New Criminal Laws: আরও এক ইতিহাসের মুখোমুখি দেশ! আগামী ১ লা জুলাই অর্থাৎ সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নয়া ফৌজদারি আইন। আর তা হল ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita 2023-BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (Bharatiya Nagarik Suraksha Sanhita-BNSS) এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (Sakshya Adhinium-BSA)।
নয়া এই আইনের মূল মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অবহিত করতেই দেশের ১৭ হাজার ৫০০ পুলিশ স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে সমস্ত মহিলা, যুব-ছাত্র। প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিদের নয়া এই আইনের বিষয়ে বিস্তারিত (New Criminal Laws) জানানো হবে।

ইতিমধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিষয়ে নির্দেশকা (New Criminal Laws) দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। যেখানে প্রতিটি থানার অফিসার ইনচার্জকে এই অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, নয়া এই ফৌজদারি আইন কার্যকর করতে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশেষ করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ NCRB। বিভিন্ন ভাবে সাহায্য করছে। এমনকি ৩৬ টি সাপোর্ট টিম এবং কল সেন্টার খোলা হয়েছে। যার মাধ্যমে নয়া আইন নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং গাইড করা হচ্ছে। পাশাপাশি পুলিশ, জেল, ফরেন্সিক বিভাগ এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত পাঁচ লাখ ৮৪ হাজার ১৭৪ জনকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে।
অন্যদিকে নয়া আইন নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। আগামী সোমবার থেকে নয়া আইন কার্যকর হলে যাতে সমস্যা না হয় সে বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলচনা হচ্ছে। এছাড়াও বিভিন্ন কনফারেন্স করা হয়েছে বলেও খবর।
বলে রাখা প্রয়োজন, ১৮৬০ সালে তৈরি হওয়া ভারতীয় দণ্ডবিধির জায়গায় আসছে 'ভারতীয় ন্যায় সংহিতা' (New Criminal Laws) । এছাড়া ১৮৯৮ সালে যে 'ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট' বা ফৌজদারি দণ্ডবিধি তৈরি হয়েছিল, তার জায়গায় আসছে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা'। ১৮৭২ সালে যে 'ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট' তৈরি হয়েছিল, তার বদলে কার্যকর হচ্ছে 'ভারতীয় সাক্ষ্য আইন'। গত বছর ডিসেম্বর মাসে নয়া ফৌজদারি আইনে অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।












Click it and Unblock the Notifications