আজ রাতে কী কী ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী? দেখে নিন একনজরে

লকডাউন কি চতুর্থ দফায় পদার্পণ করবে? নাকি অর্থনীতির চাকা সচল করতে লকডাউন উঠিয়ে কিছু বিধিনিষেধ রাখা হবে শুধু। এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে দেশবাসী। আর জবাব পাওয়া যাবে আজ রাত আটটাতেই। এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হল যে এদিন রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন মোদী

২৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন মোদী

সোমবার ২৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর অনেকেরই ধারণা, করোনা সংক্রমণ রুখতে দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথাই ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি লকডাউনের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নের জবাব পেতে সোমবারের বৈঠক হয়। এই নিয়ে পঞ্চমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।

লকডাউন নিয়েই আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী?

লকডাউন নিয়েই আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী?

তবে কী লকডাউন নিয়েই আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী? লকডাউন পরবর্তী অবস্থায় এটি প্রধানমন্ত্রীর পঞ্চম দফায় দেশবাসীর উদ্দেশে ভাষণ। বিশেষজ্ঞদের মতে এদিন প্রধানমন্ত্রীর ভাষণে হয়ত থাকবে দেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়। লকডাউন নিয়ে হয়ত আজ কিছু নাও বলতে পারেন তিনি।

১০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ

১০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ

দেশবাসীকে করোনা মোকাবিলায় এই লকডাউনে কষ্ট সহ্য করার জন্য ধন্যবাদ ছাড়াও বেশ কয়েকটি বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। দেশে অর্থনীতি সচল করার জন্য ১০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

ঋণের সুদ মুকুব ও করে ছাড়

ঋণের সুদ মুকুব ও করে ছাড়

এছাড়া ঋণের ক্ষেত্রে সুদ মুকুব ও করের ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করার প্রবল সম্ভাবনা আছে এদিন। লকডাউন যদি বাড়ে সেই ক্ষেত্রে অন্য একটি উপায়ে দেশের অর্থনীতিকে সচল রাখার একটি দিক নির্দেশনা এদিন প্রধানমন্ত্রী দিতে পারেন নিজের ভাষণে। কেন্দ্র প্রায় কেন্দ্র সবকিছুই এক রকম ধীরে ধীরে চালু করে দিচ্ছে। স্থলবন্দর খুলে দিয়েছে, রেল ও বিমান পরিষেবা চালু করছে।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রী সোমবার বৈঠকে বলেছিলেন, 'আমি দৃঢ় দৃষ্টিভঙ্গিতেই মনে করছি যে লকডাউনের প্রথম পর্যায়ে যতটা কড়াকড়ির প্রয়োজন ছিল, ততটা দ্বিতীয় পর্যায়ে ছিল না এবং একইভাবে পরের মেয়াদেও তাই। সেভাবেই মনে করছি যে তৃতীয় পর্যায়ে যে বিধিনিষেধ আরোপ করা ছিল, চতুর্থ মেয়াদে অতটাও কড়াকড়ির প্রয়োজন হয়তো হবে না।' আর এই কথার পর শুরু হয়েছে লকডাউনের মেয়াদ বৃদ্ধির জল্পনা।

মুখ্যমন্ত্রীদের কাছে উপদেশ চেয়েছেন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীদের কাছে উপদেশ চেয়েছেন প্রধানমন্ত্রী

১৭ তারিখের পর কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হলেও রেড জ়োন কঠোরতা থাকবেই। বর্তমান বিধিনিষেধের ক্ষেত্রে কী কী পরিবর্তন করা যেতে পারে তা জানতে চেয়ে ১৫ মে -এর মধ্যে মুখ্যমন্ত্রীদের কাছে উপদেশ চেয়েছেন প্রধানমন্ত্রী৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+