১ জুন থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে আয়কর জমার ক্ষেত্রে একগুচ্ছ পরিবর্তন আসন্ন, কিছু তথ্য একনজরে

১ জুন থেকে প্রভিডেন্ট ফান্ড থেকে আয়কর জমার ক্ষেত্রে একগুচ্ছ পরিবর্তন আসন্ন, কিছু তথ্য একনজরে

৩১ মের পর থেকেই ১ জুন থেকে একগুচ্ছ নয়া পরিবর্তন হতে শুরু করবে। এদিকে, সেই পরিবর্তন শুধুমাত্র একটি ক্ষেত্রেই হচ্ছে না। আয়কর জমা দেওয়ার নিয়ম থেকে শুরু করে এলপিজি গ্যাসের দামের ক্ষেত্রেও আসতে পারে পরিবর্তন। সোনার হলমার্কিং ও প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আসছে। একনজরে দেখে নিন পরিবর্তনের সূচি।

নতুন পিএফ নিয়ম

নতুন পিএফ নিয়ম

ইপিএফওর তরফে প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য নতুন নিয়ম আনা হচ্ছে। ১ জুন থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। এবার থেকে প্রতিটি কর্মীর আধার কার্ডকে এমপ্লইজ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে এমপ্লয়ারকে।

গ্যাসের দাম বাড়তে পারে!

গ্যাসের দাম বাড়তে পারে!

প্রতি মাসে তেল কোম্পানিগুলি দামের পরিবর্তনের কথা ঘোষণা করে। দিল্লিতে যেভাবে লিটার প্রতি জ্বালানির দাম বাড়ছে, তাতে মনে করা হচ্ছে যে খুব শিঘ্রই সিলিন্ডার প্রতি জ্বালানির দাম বাড়তে পারে।

বিমানযাত্রার খরচ বাড়বে

বিমানযাত্রার খরচ বাড়বে

১ জুন থেকে কেন্দ্রীয় সরকার বিমান যাত্রার বাড়া ১৬ শতাংশ বৃদ্ধির ঘোষণা আগেই করেছিল। বিমানের ভাড়া ১ জুন থেকে আপাতত ১৩ থেকে ১৬ শতাংশ বেড়ে দাঁড়াল। ফলে ১ জুন থেকে এবার বিমানযাত্রার ক্ষেত্রে বাড়তি মাশুল গুনতে হবে।

সুদের হারে পরিবর্তন কবে?

সুদের হারে পরিবর্তন কবে?

পিপিএফ, এনএসসি, সুকন্যা সম-দ্ধি যোজনায় কিছু পরিবর্তন আসতে পারে ১ জুন থেকে। প্রথমে এই নিয়ে কেন্দ্র সরকার ঘোষণা করে দিলেও, নির্দেশ পরে তুলে নেওয়া হয়েছে। ফলে মনে করা হচ্ছে যে জুন মাস থেকেই এই নিয়ম লাগু হবে।

সোনার হলমার্কিং নিয়ে সমস্যা

সোনার হলমার্কিং নিয়ে সমস্যা

জুনের ১ তারিখ থেকে সোনার হলমার্কিং পদ্ধতিতে পরিবর্তন আসার কথা ছিল। তবে করোনা কালে এই নয়া নিয়ম ১৫ জুনের মধ্যে পরিবর্তন করার ডেডলাইন দিয়েছে সরকার। ফলে জুন মাসে এই পরিবর্তন দেখা যেতে পারে।

আয়কর জমা সংক্রান্ত পরিবর্তন

আয়কর জমা সংক্রান্ত পরিবর্তন

প্রসঙ্গত, আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও কিছু পরিবর্তন হচ্ছে ১ থেকে ৬ জুনের মধ্যে । ১ থেকে ৬ জুনের মধ্যে আয়কর সংক্রান্ত নতুন ওয়েবসাইট আসছে। ফলে www.incometaxindiaefilling.gov.in এটি কার্যকর থাকবে না। নতুন ওয়েবসাইটটি হল website www.incometaxgov.in।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+