বিয়াল্লিশের অগাস্ট আন্দোলনের ধাঁচে এবার বিজেপি হঠাও অভিযান নিয়ে পথে নামছে মমতা ব্রিগেড
মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ১ আগস্ট থেকে তৃণমূলের 'বিজেপি হটাও দেশ বাঁচাও' কর্মসূচি পালন করবে।
ব্রিটিশ আমলে কংগ্রেসের 'ভারত ছাড়ো আন্দোলন' বা 'আগাস্ট আন্দোলন'-এর ধাঁচে ১ আগস্ট থেকে টানা বিজেপি হটাও দেশ বাঁচাও কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। ২১ শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকেই ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি।

১৯৪২ সালের ৯ আগস্ট ইংরেজ সরকারকে দেশ ছাড়া করতে গান্ধীজি ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের। গত ২১ জুলাই-ই মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন ৯ আগস্ট বিজেপি হটাও দেশ বাচাও কর্মসূচি পালিত হবে। এবার আর শুধু ৯ আগস্ট নয় গোটা আগস্ট মাস জুড়েই বিজেপি বিরোধী আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।
তবে ৯ আগস্ট শুধু ভারত ছাড়ো আন্দোলনের জন্যই নয়, খ্য়াত অন্য একটি কারণেই। ওই দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করা হয় বিশ্বে। মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন ৯ আগস্ট তৃণমূল আন্তর্জাতিক আদিবাসী দিবসও পালন করবে উত্তরবঙ্গে।
পঞ্চায়েত ভোটে দেখা গিয়েছিল মেদিনীপুর ও পুরুলিয়ার আদিবাসী এলাকায় ফল খারাপ হয়েছে তৃণমূলের। সেই ফাঁকে শক্তি বাড়িয়েছিল বিজেপি। এদিন অবশ্য ঝাড়গ্রাম এলাকার বেশ কয়েকজন আদিবাসী পঞ্চায়েতে জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেন। এদের মধ্যে কয়েক জন বিজেপির প্রতীকে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিল।
আগস্টে যে কর্মসূচির সূচনা হবে, তা পূজোর পর থেকে আরও গতি পাবে। বিজেপি বিরোধী ওই কর্মসূচি চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। ওই দিন ব্রিগেডে সারা ভারতের বিজেপি বিরোধী দলের নেতাদের নিয়ে সভা করবে তৃণমূল।












Click it and Unblock the Notifications