ফ্রেন্ডশিপ ডে ২০১৯:মোদী-নেতানইয়াহু যেন 'শোলে'-র জয়-বীরু! ইজরায়েল থেকে বার্তা এলো ভিডিওতে
হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক , আজ যেকোনও সোশ্যাল মিডিয়া খুললেই সকাল থেকে বন্ধুত্ব দিবস উদযাপনের বিভিন্ন মেসেজ আসছে। গোটা দিনে বিশ্ব জুড়ে অনেকেই মজে রয়েছেন ফ্রেন্ডশিপ ডে-র আনন্দে।
হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক , আজ যেকোনও সোশ্যাল মিডিয়া খুললেই সকাল থেকে বন্ধুত্ব দিবস উদযাপনের বিভিন্ন মেসেজ আসছে। গোটা দিনে বিশ্ব জুড়ে অনেকেই মজে রয়েছেন ফ্রেন্ডশিপ ডে-র আনন্দে। তবে কি শুধু সাধারণ মানুষ! সেলেবরাও গা ভাসিয়েছেন এই দিনের আনন্দে। এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্রেন্ডশিপ ডে-র শুভেচ্ছায় পাঠিয়ে এক নজর কাড়া ভিডিও বার্তা পাঠিয়েছে ইজরায়েল।

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রায়ই ভারতের বর্তমান প্রধান মন্ত্রীর ভূয়সী প্রশংসা করে থাকেন। বিশ্বের একাধিক রাষ্ট্র নেতার সঙ্গে যে নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে , তা বহুবার বহু ঘটনার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এবার সেই বন্দুত্বের উদযাপনে সুদূর ইজরায়েল থেকে সেদেশের রাষ্ট্রপ্রধান বেঞ্জামিন নেতানইয়াহু ও নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়ে ভেসে এলো একটি মজাদার ভিডিও বার্তা। যে ভিডিওতে 'শোলে' ছবির জনপ্রিয় 'ইয়ে দোস্তি' গানটি নেপথ্যে রেখে দুই রাষ্ট্রপ্রধানের ছবি তুলে ধরা হয়েছে।
Happy #FriendshipDay2019 India!
— Israel in India (@IsraelinIndia) August 4, 2019
May our ever strengthening friendship & #growingpartnership touch greater heights.
🔊🎧🎶 ये दोस्ती हम नहीं तोड़ेंगे..... 🇮🇱❤🇮🇳 pic.twitter.com/BQDv8QnFVj
ভিডিও যেন আকারে ইঙ্গিতে বলে দিচ্ছে , নরেন্দ্র মোদী আর বেঞ্জামিন নেতানইয়াহু যেন 'শোলে' ছবির জয় আর বীরু! বহু নেটিজেনের দাবি ,এই ভাইরাল ভিডিও যেন তেমনই বার্তা দিচ্ছে। তবে এই ভিডিওর সঙ্গে মন কাড়া বার্তাও মাতিয়ে দিয়েছে ফ্রেন্ডশিপ ডের আসর। বার্তায় বলা হয়েছে, 'আমাদের অবিচ্ছেদ্য বন্ধুত্ব আরও বাড়তে থাকুক, সেই কামনা করি।'












Click it and Unblock the Notifications