ভয়ডরহীন গৌরী লঙ্কেশকে কুর্নিশ বীর সাংভী থেকে শুরু করে পরিচিতদের
প্রখ্যাত সাংবাদিক বীর সাংভীও গৌরী লঙ্কেশের মৃত্যুর পরে শোকপ্রকাশ করে জানিয়েছেন, একজন বন্ধু, সহকর্মী ছিল বহুযুগ ধরে। গৌরীর মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি।
সাংবাদিক, লেখক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশকে মঙ্গলবার নিজের বাড়ির দোরগোড়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ দিতে হয়েছে। মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। একেবারে প্রথম থেকেই উগ্র হিন্দুত্ববাদের বিপরীত মেরুতে ছিলেন। ফলে নানা সময়ে বিবাদে জড়িয়ে পড়তে হয়েছে। এমনকী ধারওয়াড়ের বিজেপি সাংসদ প্রহ্লাদ যোশীর বিরুদ্ধে সরব হওয়ায় গৌরীর বিরুদ্ধে মানহানির মামলা হয় যাতে দোষী সাব্যস্ত হয়ে তিনি উচ্চ আদালতে আপিল করে জামিনে মুক্ত ছিলেন। তারমধ্যেই খুন হতে হল।

কর্ণাটকের আর এক সাংবাদিক এনকে মোহন খুব কাছ থেকে গৌরীকে দেখেছেন। তিনি বলছেন, বিজেপি ও আরএসএস বিরোধী মনন ছিল গৌরীর। এবং আজীবন মার্কসীয় ভাবনাকে আগলে রেখে তিনি বেঁচেছেন। সেই ভাবনার প্রকাশ মিলত তাঁর পত্রিকা গৌরী লঙ্কেশ পত্রিকেতেও।
প্রখ্যাত সাংবাদিক বীর সাংভীও গৌরী লঙ্কেশের মৃত্যুর পরে শোকপ্রকাশ করে জানিয়েছেন, একজন বন্ধু, সহকর্মী ছিল বহুযুগ ধরে। গৌরীর মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি। দেশের অন্যতম ভয়ডরহীন সাংবাদিক ছিলেন তিনি।
আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। বলেছেন, সাহসী গৌরী লঙ্কেশ বিজেপির মুখোশ টেনে খুলে দিয়েছিলেন। তাঁকেই বেঙ্গালুরুতে খুন হতে হল। শুধু বিশিষ্টরাই নন, সমাজের সব স্তরের মানুষ গৌরীর মৃত্যুতে শোকপ্রকাশ করে গর্জে উঠেছেন।












Click it and Unblock the Notifications