Manipur Violence: ফের উত্তেজনা মণিপুরে, ডেপুটি কমিশনারের দফতরে হামলা, আহত দুই

Manipur Violence: নতুন করে ফের একবার হিংসার ঘটনা মণিপুরে। আজ শুক্রবার কুকি জনজাতির বিক্ষোভ ছিল সেই রাজ্যে। আর তা ঘিরেই নতুন করে অশান্তি ছড়াল কাংপোকপিতে। জানা যাচ্ছে, সেখানে ডেপুটি কমিশনারের দফতরে হামলা চালিয়েছেন আন্দোলনকারীরা। এক ঘটনায় শীর্ষ এক পুলিশ আধিকারিক সহ এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে মণিপুরে (Manipur Violence) । ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সমস্ত বাহিনীকে অ্যালার্ট করা হয়েছে। একই সঙ্গে মণিপুরের সমস্ত থানাগুলিকেও অ্যালার্ট করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Manipur Violence

গত কয়েকদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান। ২০২৫ সাল যাতে স্বাভাবিক থাকে সেই চেষ্টা করবেন বলেও মন্তব্য করেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠল উত্তর-পূর্বের এই রাজ্য। বলে রাখা প্রয়োজন, কাংপোকপির পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। আর তা যাতে সরানো হয় সেই দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছে কুকি জনজাতির মানুষ।

আর সেই দাবিতেই আজ শুক্রবার সে সম্প্রদায়ের মানুষ পথে নামেন দলে দলে। বড় একতি মিছিল শহরের দিকে আসতে থাকে। তা আটকে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী। যা নিয়ে সংঘাত তৈরি হয়। যা পরে আরও বড় আকার নেয়। ঘটনার প্রতিবাদে কাংপোকপির ডেপুটি কমিশনারের দফতর ঘেরাও'য়ের ডাক দেওয়া হয়।

পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করা হয়। তাতে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। পুলিশের দফতর ঘিরে ধরে চলে বিক্ষোভকারীদের পাথরবৃষ্টি। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস পর্যন্ত পুলিশ ছোঁড়ে বলে জানা যাচ্ছে।

যা নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে অঠে পরিস্থিতি। বলে রাখা প্রয়োজন, এর আগেও মণিপুরে কাংপোকপিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। বছরের শুরুতেই নতুন করে উত্তেজনার খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যে মণিপুর শান্ত করতে কয়েকশ কোম্পানি ফোর্স পাঠানো হয়েছে। কড়া নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রকও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+