Manipur: নতুন করে মৃত্যু তিনজনের, জ্বলল একের পর এক বাড়ি! উত্তেজনা মণিপুরে

Manipur Violence: নতুন করে ফের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর। তিনজনের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মৃত তিনজন মেইতি সম্প্রদায়ের ছিলেন বলে জানা গিয়েছে। আর এরপরেই কুকি সম্প্রদায়ের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

যা ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাউকি (Kwakta area) এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা কর্মীরা। জানা যাচ্ছে, ঘটনাস্থলে পৌঁছলে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জ্বলল একের পর এক বাড়ি! উত্তেজনা মণিপুরে

এমনকি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ। পাল্টা গুলি চালায় সুরক্ষা কর্মীরাও। আর এই ঘটনার পর নতুন করে হিংসা ছড়াতে পারে মণিপুরে। আর সেই আশঙ্কায় গোটা রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। তবে কি ভাবে মেইতি সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়।

যদিও স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাত পরিচয়ের বেশ কয়েকজন মেইতি এলাকায় ঢুকে হঠাত করে গুলি চালাতে শুরু করে। আর তাতেই তিন জনের মৃত্যু হয়। আর এরপরেই পাল্টা কুকি সম্প্রদায়ের মানুষের একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে মণিপুর রাইফেলসের এক জওয়ানের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর। জাতিগত সংঘর্ষে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। এই অবস্থায় বারবার শান্ত থাকার আবেদন করা হয়েছে। এমনকি কুকি এবং মেইতি সম্প্রদায়ের মানুষের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ। এমনকি মণিপুরে গিয়ে মানুষ শান্ত থাকার বার্তা দিয়েছেন। কিন্তু কোনও আলোচনা কিংবা বার্তাই কাজে আসছে না।

এই অবস্থায় মণিপুর নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। কেন এই বিষয়ে প্রধানমন্ত্রী চুপ নিয়ে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় বাদল অধিবেশনের শেষ দিন অর্থাৎ আগামী ১১ অগাস্ট মণিপুর নিয়ে আলোচনা করতে পারে সরকার। আর এর মধ্যেই নতুন করে উত্তেজনা মণিপুরে। তবে পুরো বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নজর রাখা হচ্ছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+