ডাকাতির ঘটনায় অভিযুক্ত খোদ পুলিশ! সঙ্গে ছিলেন রাজনৈতিক নেতা , যোগীরাজ্যে চাঞ্চল্য
ডাকাতির ঘটনায় অভিযুক্ত খোদ পুলিশ!
বড়সড় সংকটে পড়লেন সপা নেতা আজম খান। উত্তরপ্রদেশের রামপুরে অকটি ডাকাতির ঘটনায এবার এই দাপুটে সপা নেতার বিরুদ্ধে দায়ের হল মামলা। কয়েকদিন আগে সংসদে এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে আসেন আজম খান। এবার নতুন করে রামপুরে নিজের সংসদীয় এলাকায় এই ডাকাতির মামলায় নাম জড়িয়েছে সপা নেতার।

এর আগে ২৯ টি মামলায় আগাম জামিন চেয়েছিলেন আজম। যার মধ্যে তাঁর বিরুদ্ধে ২৮ টি মামলা দায়ের করেছেন সেই অঞ্চলের চাষিরা। শুধু আজমই নন, উত্তরপ্রদেশে এই মামলায় নাম জড়িয়েছে একাধিক পুলিশ কর্তার। নাম জড়িয়েছে কনস্টেবল ধর্মেন্দ্র থেকে, বীরেন্দ্র গোয়েল, ফশাহত সানু সহ অনেকের। নাম জড়িয়েছে অলয় হাসানেরও। মূলত, পুলিশ কর্তা ও সাংসদ আজম খানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ষড়যন্ত্রের।
রামপুরের এসপি অজয় পাল শর্মার দাবি, যিনি অভিযোগকারীর জমি কেড়ে নিয়েছেন আজম খান। ভেঙে দেওয়া হয়েছে অভিযোগকারীর বাড়ি। শুধু তাই নয়, অভিযোগকারীর জিনিসপত্র, গয়না লুঠের অভিযোগ রয়েছে আজম ও পুলিশকর্তাদের বিরুদ্ধে। আর সেই ঘটনার জেরেই দায়ের হয়েছে এফআইআর।












Click it and Unblock the Notifications