Murshidabad Violence Case: সিট গঠন করে আদালতের নির্দেশে তদন্ত হোক! মুর্শিদাবাদ নিয়ে মামলা দায়ের সুপ্রিম কোর্টে
Murshidabad Violence Case: এখনও জ্বলছে মুর্শিদাবাদ। আজ সোমবারও নতুন করে সামসেরগঞ্জের একাংশে উত্তেজনার খবর সামনে এসেছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এদিন হামলার খবর সামনে আসে। যা নিয়ে নতুন করে চাপা টেনশন 'নবাবে'র জেলায়। আর এর মধ্যেই মুর্শিদাবাদ ইস্যুতে নতুন করে মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতেরই নজরদারিতে অশান্তির ঘটনার তদন্ত চেয়ে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।
এই বিষয়ে বিশেষ দল (SIT) গঠন করার আবেদনও বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতে এহেন মামলা খুবই গুরুত্বপূর্ণ (Murshidabad Violence Case) বলে মনে করা হচ্ছে। মামলার শুনানি কোনদিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।

Murshidabad Violence Case: আবেদনে কি বললেন আইনজীবী
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুপ্রিম কোর্টে শশাঙ্কশেখর ঝা ( Supreme Court lawyer Shashank Shekhar Jha) নামে এক আইনজীবী এই সংক্রান্ত মামলা দায়ের করেন। আবেদনে আবেদনকারী আইনজীবী বলেন, সমস্ত ঘটনার তদন্ত হওয়া উচিৎ। ইতিমধ্যেই এই ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে এই বিষয়ে বিশেষ দল গঠন করে সুপ্রিম কোর্টের নজরদারিরতে তদন্ত করা হয় সেই আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে ওয়াকফ আইন নিয়ে যাতে অশান্তি না হয় সেই আবেদনও জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্n বলে মনে করা হচ্ছে।
Murshidabad Violence Case: পরিস্থিতি স্বাভাবিক
নতুন করে অশান্তি হয়নি। গত ৩৬ ঘণ্টায় পরিস্থিতি স্বাভাবিক বলেই এদিন জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা। পাশপাশি ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এখনও পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান জাভেদ শামিম। তবে কোনও ভাবেই গুজবে যাতে কেউ কান না দেন সেই বার্তাও দেওয়া হয়েছে।
শীর্ষ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অনেক ক্ষেত্রে কিছু কেউ না জেনে বাইরে থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাতে কেউ যাতে মানুষ না কান দেন সেই কথা বলেন। সবরকম ভাবে স্থানীয়দের সতর্ক থাকার কথাও বলেন।
অন্যদিকে উপদ্রুত এলাকাগুলিতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। কোনও ভাবে যাতে গুজব না ছড়ায় সেই কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত পুলিশের। বলে রাখা প্রয়োজন, রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক এই মুহূর্তে মুর্শিদাবাদে রয়েছেন।
আছেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরাও। যৌথ ভাবে গোটা এলাকায় শান্তগি ফেরানোর কাজ করা হচ্ছে। চলছে এরিয়া ডোমিনেশনের কাজও। আর এর মধ্যেই এবার সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications