দৈনিক করোনা কেসে এগিয়ে নাগপুর–মুম্বই, মাইক্রো লকডাউন, কনটেইনমেন্ট জোন ঘোষণা সরকারের

দৈনিক করোনা কেসে এগিয়ে নাগপুর–মুম্বই

কোভিডের ঝাপটায় নাজেহাল মহারাষ্ট্র। ক্রমশঃ চিন্তা বাড়াচ্ছে দেশের পাশ্চিমের এই রাজ্য। মঙ্গলবার সরকার মুম্বই ও রাজ্যের আংশিক জায়গায় বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এই বিধি নিষেধের মধ্যে অফিস ও ব্যবসায় উপস্থিতির নতুন নিয়ম, ধর্মীয় স্থানে ভিড় নিয়ন্ত্রণ এবং সামাজিক অনুষ্ঠানের জন্য নতুন নিয়ম রয়েছে।

নাগপুরে সবচেয়ে বেশি সংক্রমণ

নাগপুরে সবচেয়ে বেশি সংক্রমণ

শনিবার নতুন করোনা কেসে সর্বোচ্চ রেকর্ড গড়েছে নাগপুর শহর (‌১,৮২৮)‌, এরপরই রয়েছে মুম্বই (‌১,৭০৯)‌, পুনে (‌১,৬৬৭)‌ এবং নাসিক (‌১,৫২২)‌। মুম্বই, পুনে, নাগপুর, নাসিক ও থানের মতো ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে রেকর্ড ১৫,৬০২টি নতুন করোনা মামলা ও ৮৮টি মৃত্যু দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায়। যা উদ্বেগ বাড়িয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নির্দেশ দিয়েছেন যে হোটেল ও রেস্তোরাঁগুলি যেন কড়াভাবে কোভিড-১৯-এর সব নিয়ম তাদের চত্ত্বরে মেনে চলে এবং লকডাউনের মতো কড়া পদক্ষেপ করতে যেন বাধ্য না করা হয় সরকারকে।

 করোনা প্রকোপের প্রতি উদাসীতা

করোনা প্রকোপের প্রতি উদাসীতা

হোটেল ও রেস্তোরাঁ সংগঠন ও শপিং মল সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, '‌করোনা প্রকোপের প্রতি উদাসীনতা মনোভাব শুরু হয়েছে সম্প্রতি। আমাদের বাধ্য করবেন না কড়া লকডাউন কার্যকর করার জন্য। এটাকে শেষ সতর্ক হিসাবে ভেবে নিন। সমস্ত নিয়ম অনুসরণ করুন। প্রত্যেককে উপলব্ধি করতে হবে যে আত্ম-শৃঙ্খলা ও অস্থিরতার মধ্যে পার্থক্য রয়েছে।'‌

কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক

কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক

মঙ্গলবার ঠাকরে রাজ্যের কোভিড-১৯ টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে এবং মুখ্য সচিব সীতারাম কুন্তের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে শলা পরামর্শ করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চিকিৎসক ও প্রশাসন শনিবার রিপোর্ট দিয়েছে যে রাজ্যে করোনা সংক্রমণ তীব্রতার পেছনে নয়া প্রজাতির কোভিড-১৯ দায়ি নয়, বরং করোনা বিধি নিষেধের প্রতি মানুষের উদাসীনতা, যার মধ্যে সামাজিক দুরত্ব ও মাস্ক না পরার অনীহা সবচেয়ে বেশি।

মাইক্রো লকডাউনের নতুন নিয়ম

মাইক্রো লকডাউনের নতুন নিয়ম

আংশিক লকডাউন ও নতুন বিধি নিষেধ কার্যকর করার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মাইক্রো লকডাউনের নতুন নিয়ম ও কনটেইনমেন্ট জোন ঘোষণা করেন। রাজ্যের টাস্ক ফোর্সের প্রধান ডাঃ সঞ্জয় ওক জানিয়েছেন যে সতর্কতার দিক দিয়ে মুম্বই এবং অন্যান্য শহরগুলিকে গত গ্রীষ্মের শৃঙ্খলায় ফিরে যেতে হবে। টাস্ক ফোর্স সরকারকে যে আবাসিক এলাকাগুলিতে ভ্যাকসিনেশন কেন্দ্র খোলার ও বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ পরিষেবা দেওয়ার অনুরোধ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+