Manipur: নতুন করে উত্তেজনা মণিপুরে, সতর্ক প্রশাসন! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া বার্তা

Manipur: নতুন করে ফের উত্তেজনা মণিপুরে। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা। আর সেই বিক্ষোভকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে স্থানীয় পুলিশ প্রশাসন। এরপরেই পরিস্থিতি রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। সতর্ক করা হয়েছে প্রশাসনকে।

এমনকি সে রাজ্যের মোতায়েন সেনাবাহিনীকেও ঘটনার পর সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। জাতিগত হিংসায় গত প্রায় কয়েকমাস ধরে উত্তেজনা বজায় ছিল মণিপুরে (Manipur) । প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এখনও পর্যন্ত ক্যাম্পে রয়েছেন বহু মানুষ। বন্ধ ছিল ইন্টারনেট।

Manipur

দিনের পর দিন জারি ছিল কার্ফু। ধরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল। এর মধ্যেই উত্তেজনার খবর। এদিন একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশ ঘরছাড়া মানুষ। শুধু তাই নয়, রাজধানী ইম্ফল দিকে এগিয়ে আসতে থাকেন তাঁরা। যদিও অনেকটাই আগেই তাঁদের আটকে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

বিক্ষোভকারীদের দাবি, দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, বছরের পর বছর যেভাবে জাতিগত হিংসার ঘটনা ঘটছে তা পাকাপাকি ভাবে সমাধানের কথাও বলা হয়েছে। এছাড়াও একাধিক দাবি রয়েছে। আর সেই দাবি নিয়েই একেবারে প্ল্যাকার্ড-ব্যানার হাতে বিক্ষোভ দেখাতে থাকেন।

যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, মাঝে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পাল্টা মণিপুর পুলিশের তরফেও বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল। আর তাতে পরিস্থিতি আরও অগ্নির্ভ হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই সে রাজ্যের বিভিন্ন জায়হায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের তরফেও বিক্ষোভকারীদের শান্ত থাকার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে।

বলে রাক্লহা প্রয়োজন, গত মাসের শুরুতেই মণিপুর নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এমনকি সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং সম্প্রতি বিধানসভায় জানিয়েছেন, জাতিগত হিংসায় এখনও পর্যন্ত ২২৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ ঘর ছাড়া অবস্থায় রয়েছে। বেশির ভাগ ত্রান শিবিরে রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+