আরও শক্তিশালী ভারতীয় বায়ুসেনা, আকাশপথে আজই দেশে পৌঁছচ্ছে আরও তিনটি রাফাল
আজ ভারতে আসতে চলেছে আরও তিনটি রাফাল যুদ্ধবিমান। ফরাসি বিমান প্রস্তুতকারী সংস্থা দাসোঁ এদিন জানিয়েছে চুক্তি অনুযায়ী ১৮টি যুদ্ধবিমান এপ্রিলের শেষ লগ্নের মধ্যেই ভারতে চলে আসবে। এদিন সংযুক্ত আরব আমিরশাহিতে রিফুয়েলিং করে ভারতে পৌঁছবে রাফালগুলি। উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাটির সঙ্গে। এরপর সেই চুক্তি নিয়ে তোলপাড় হয়েছিল ভারতীয় রাজনীতি।

১১টি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই দেশে পৌঁছচ্ছে
ইতিমধ্যেই ১১টি রাফাল যুদ্ধবিমান বায়ুসেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, প্রথম দফায় গত বছরের ২৯ জুলাই পাঁচটি রাফাল ভারতের মাটি ছোঁয়৷ এরপর চলতি বছরের ২৭ জানুয়ারি আরও তিনটি বিমান হাতে পায় ভারতীয় বায়ুসেনা৷ ফ্রান্স থেকে রওনা হওয়ার পর একটানা উড়ে ২৭ জানুয়ারি রাতে ভারতে আসে সেগুলি৷ পরবর্তীতে আরও তিনটি রাফাল যোগ দেয় ভারতীয় বায়ুসেনায়৷ ভারতের পথে ওড়ার সময় ভাসমান অবস্থাতেই সফলভাবে বিমানে জ্বালানি ভরার কাজও সারা হয়৷

ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি
ফরাসি সংস্থার তৈরি এই যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করেছে ভারত৷ যার বিনিময়ে ভারতকে ৩৬টি রাফালে তৈরি করে দেবে ফ্রান্স৷ তথ্য বলছে, রাফাল একটি ৪.৫ জেনারেশনের যুদ্ধবিমান৷ যারমধ্যে সমস্ত অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে৷ এর সবথেকে বড় সুবিধা হল, একবার উড়ান শুরুর পর এক নাগাড়ে অন্তত চারটি অভিযানে অংশ নিতে সক্ষম এই যুদ্ধবিমান৷

রাফালের অন্তর্ভুক্তি চিনের ঘুম কেড়েছে
এর আগে বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া দাবি করেছিলেন, ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি চিনের ঘুম কেড়েছে৷ সূত্রের খবর, ভারত-চিন সীমান্তে বেজিংকে যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী৷ প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধের প্রয়োজনীয় পরিকাঠামোও৷ এই অবস্থায় ভারতীয় বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তিতে শক্তি বেড়েছে ভারতের৷ আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে বেজিং৷
প্রচারের শেষ দিনে নন্দীগ্রামে রোড শো-তে অমিত শাহ ও শুভেন্দু অধিকারী
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications