রাফাল এলেও আসেনি প্রযুক্তি! ফরাসি সংস্থার শর্ত ভঙ্গের খোলসা করল সিএজি

রাফালের অপর নাম যেন বিতর্ক। জুলাইতেই বীরদর্পে ভারতে এসে পৌঁছেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান আসতেই লাদাখে চিনের চোখরাঙানির পাল্টা জবাব দেওয়ার বিষয়ে আশায় বুক বাঁধতে শুরু করে দেশ। পাকিস্তান-চিনকে পর পর হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে রাফাল নিয়ে বিতর্ক জারি।

ভারতের সঙ্গে চুক্তির শর্ত

ভারতের সঙ্গে চুক্তির শর্ত

সিএজি-এর তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে চুক্তির শর্ত মেনে প্রতিরক্ষা মন্ত্রককে এখনও প্রযুক্তি দিয়ে সহায়তা করছে না রাফাল নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশন। চুক্তির শর্ত মেনে প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা সংস্থা ডিআরডিও-কে প্রযুক্তি দিয়ে সাহায্য করার কথা ফরাসি সংস্থার। তবে ভারতে বিমান চলে এলেও সেই প্রযুক্তি এখনও তুলে দেওয়া হয়নি ভারতের হাতে।

ডিআরডিও-কে উন্নত মানের প্রযুক্তি দেওয়া হয়নি

ডিআরডিও-কে উন্নত মানের প্রযুক্তি দেওয়া হয়নি

বুধবার সংসদের বাদল অধিবেশনে এই বিষয়ে সিএজি-এর পক্ষ থেকে বলা হয়, যুদ্ধবিমান বিক্রেতারা তাঁদের পণ্য সরবরাহের জন্য এবং অর্ডার পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তাঁরা এই চুক্তির শর্ত মানতে আগ্রহ দেখাননি। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে দাসো অ্যাভিয়েশন এবং এমবিডিএ-এ চুক্তি করেছিল তাঁরা ডিআরডিও-কে উন্নত মানের প্রযুক্তির ৩০ শতাংশ দেবে।'

২০১৬ সালে স্বাক্ষরিত হয় রাফাল চুক্তি

২০১৬ সালে স্বাক্ষরিত হয় রাফাল চুক্তি

২০১৫ সালের এপ্রিল, ফ্রান্স সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানই তিনি ঘোষণা করেন ফ্রান্সের থেকে ভারত ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনতে চলেছে। এও জানান যে বিমানগুলি ওড়ার জন্য তৈরি অবস্থায় থাকবে। এর কিছুদিন পরেই ১২৬ টি বিমান কেনার আগের চুক্তিটি বাতিল করা হল। এরপর ৩৬টি বিমানের জন্য ২৩ সেপ্টেম্বর, ২০১৬ সালে নতুন করে চুক্তি সই করেন পারিকর এবং ফরাসী প্রতিরক্ষামন্ত্রী।

রাফাল চুক্তি নিয়ে বিতর্ক

রাফাল চুক্তি নিয়ে বিতর্ক

ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল কিনতে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি করে ভারত। তার আগে কংগ্রেস সরকার ওই সংস্থার সঙ্গেই ৭৯ হাজার কোটিতে ১২৬টি রাফাল কেনার জন্য আলোচনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। এই দাম প্রকাশ্যে আসতেই হইচই বাঁধে রাজনৈতিক আঙিনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+