লকডাউনের বেড়াজাল থেকে মিলছে মুক্তি, দিল্লিতে শুরু আনলক পর্ব! কোন কোন ক্ষেত্রে মিলছে ছাড়?

লকডাউনের বেড়াজাল থেকে মিলছে মুক্তি, দিল্লিতে শুরু আনলক পর্ব! কোন কোন ক্ষেত্রে মিলছে ছাড়?

চলতি মাসের শুরু থেকেই গোটা দেশের পাশাপাশি দিল্লিতেও অনেকটাই কমেছে করোনার প্রভাব। এমতাবস্থায় আগামীকাল থেকে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে দিল্লি। রবিবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত ১৯ এপ্রিল থেকে দিল্লিতে চলছিল লকডাউন। কিম্তু তারপরেও মিলছিল না করোনা মুক্তি।

লকডাউনের বেড়াজাল থেকে মুক্ত হচ্ছে রাজধানী

লকডাউনের বেড়াজাল থেকে মুক্ত হচ্ছে রাজধানী

এমতাবস্থায় এবার সংক্রমণের ধার কমায় অবশেষে লকডাউনের বেড়াজাল থেকে মুক্ত হচ্ছে রাজধানী। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান সোমবার থেকে দিল্লির সমস্ত বাজার, শপিং মল খোলা যাবে। রেস্তোরাঁও খোলা যাবে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে। এমনকী কাল থেকেই রাজধানীতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস ও মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে।

 খুলছে বেসরকারি অফিস

খুলছে বেসরকারি অফিস

অন্যদিকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। সরকারি অফিসে গ্রুপ এ অফিসারদের ১০০ শতাংশ এবং বাকিদের ৫০ শতাংশ উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব মার্কেট কমপ্লেক্স, মল খোলা থাকবে বলে খবর।

বন্ধ থাকছে স্কুল-কলেজ

বন্ধ থাকছে স্কুল-কলেজ

এদিকে দিল্লিতে লকডাউন শিথিল করলেও স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকী ধর্মীয় প্রতিষ্ঠানও খোলা থাকবে দিল্লিতে। তবে ভক্তরা এখনই যেতে পারবেন না বলে সরকারের তরফে জানানো হয়েছে। অন্যদিকে শবযাত্রায় যাওয়ার অনুমতি থাকছে মাত্র ২০ জনের।

পরীক্ষামূলক ভাবেই চলবে আনলক প্রক্রিয়া

পরীক্ষামূলক ভাবেই চলবে আনলক প্রক্রিয়া

তবে এক সপ্তাহ এই নয়া গাইডলাইন জারি থাকবে দিল্লিতে। এরপর যদি দেখা যায়, সংক্রমণ বেড়ে গিয়েছে, তাহলে আবারও পূর্ণাঙ্গ লকডাউন জারি করতে পারে দিল্লি। যদি দেখা যায়, করোনা সংক্রমণ ক্রমশ কমছে তাহলে আগামীদিনে আর বেশ কিছু বিষয়ে ছাড় দিয়ে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+