বিনামূল্যের জিনিস কখনই বিনামূল্যে হয় না, ক্ষতি করে দরিদ্রদের! স্পষ্ট কথা RBI মানিটারি পলিসি কমিটির সদস্যের

বিনামূল্যের জিনিস কখনই বিনামূল্যে হয় না, ক্ষতি করে দরিদ্রদের! স্পষ্ট কথা RBI মানিটারি পলিসি কমিটির সদস্যের

বিনামূল্যের প্রতিশ্রুতি কখনই বিনামূল্যে হয় না। রাজনৈতিক দলগুলি যখন এই জাতীয় স্কিমগুলি অফার করে, সেই সময় ভোটার কাছে অর্থের যোগান এবং তার দিকগুলি স্পষ্ট করা উচিত। এমনটাই মনে করেন আরবিআই মানিটারি পলিসি কমিটির সদস্য আশিমা গোয়েল। তিনি আরও বলেছেন, এটা করলে কম্পিটিটিভ পপুলিজমের দিকে প্রলোভনকে হ্রাস করবে।

 বিনামূল্যের জিনিস বিনামূল্যে পাওয়া যায় না

বিনামূল্যের জিনিস বিনামূল্যে পাওয়া যায় না

আশিমা গোয়েল বলেছেন সরকার যখন কোনও জিনিস বিনামূল্যে দেয় তখন এর খরচ কোথাও একটা ধরা থাকে। সাধারণের পণ্য ও পরিষেবার জন্য ব্যয় ক্ষমতা বৃদ্ধি করে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, বিনামূল্যের জিনিস বিনামূল্যে পাওয়া যায় না। ভর্তুকিকে ক্ষতিকারক বলে বর্ণনা করে তিনি বলেছেন, বিষয়টি দামকে বিকৃত করে।

ক্ষতি করে দরিদ্রদের

ক্ষতি করে দরিদ্রদের

তিনি বলেছেন, বিনামূল্যের প্রতিশ্রুতি উৎপাদন ও সম্পদের বরাদ্দের ক্ষতি করে। এব্যাপারে তিনি পঞ্জাবে বিনামূল্যে বিদ্যুতের কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন, এই ধরনের প্রতিশ্রুতি রাখতে গিয়ে ক্ষতি হয় স্বাস্থ্য, শিক্ষা, বায়ু এবং জলের। যা গরিবদের আরও বেশি করে আঘাত করে।

 ভোটারদের কাছে বিষয়টি স্পষ্ট করতে হবে

ভোটারদের কাছে বিষয়টি স্পষ্ট করতে হবে

এই অর্থনীতিবিদ বলেছেন, রাজনৈতিক দলগুলি যখন এই ধরনের প্রতিশ্রুতি দেয়, সেই সময় যেখানে অর্থের যোগান কীভাবে হবে, তা ভোটারদের কাছে স্পষ্ট করা উচিত। এটা করলে প্রতিযোগিতামূলক পপুলিজমের প্রতি রাজনৈতিক
দলগুলির ঝুঁকে পড়া হ্রাস পাবে। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চের এমিরিটাস অধ্যাপক গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী ধাক্কার পরেও ভারতের বৃদ্ধি অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রীর সমালোচনা

প্রধানমন্ত্রীর সমালোচনা

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যের প্রতিযোগিতামূলক জনপ্রিয়তাকে আক্রমণ করেছেন। তিনি বলেছএন, এই বিষয়টি শুধু করদাতাদের অর্থের অপচয় নয় বরং এটি একটি অর্থনৈতিক বিপর্যয়। বিষয়টি দেশের আত্মনির্ভর হওয়ার অভিযানকে বাধাগ্রস্ত করতে পারে।
তিনি স্পষ্টতই পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির দেওয়া প্রতিশ্রুতি এবং গুজরাতের জল ও বিদ্যুতের জন্য দেওয়া প্রতিশ্রুতিকেই নিশানা করেছিলেন। সুপ্রিমকোর্টের তরফেও রাজনৈতিক দলগুলি ভোটারদের জন্য যেসব প্রতিশ্রুতি দেয় তা পরীক্ষার জন্য একটি বিশেষ সংস্থা গঠনের কথা বলেছিল।

টাকার বিপরীতে ডলার শক্তিশালী

টাকার বিপরীতে ডলার শক্তিশালী

আশিমা গোয়েল বলেছেন, পর্যাপ্ত চাহিদা বজায় রেখে মুদ্রাস্ফীতি কমানোর জন্য রাজস্ব ও মুদ্রানীতির পদক্ষেপ ভাল কাজ করেছে। প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্কের বৈঠকে বেঞ্চমার্ক ঋণের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪০ করার
সিদ্ধান্ত নেওয়া হয়। যা ছিল এবছরের মে মাস থেকে তৃতীয় বৃদ্ধি। মুদ্রাস্ফীতি কমায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। জুনে যেখানে মুদ্রাস্ফীতি ছিল ৭.০১ শতাংশ, জুলাইয়ে সেখানে মুদ্রাস্ফীতি নেমে হয়েছে ৬.৭১ শতাংশ।
দেশের টাকার দাম পড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, আমেরিকায় সুদের হার বৃদ্ধির কারণে টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+