লকডাউন থেকে টিকা, একাই সমস্ত কৃতিত্ব নিয়েছেন মোদী! এখন কোপে স্বাস্থ্যমন্ত্রী, খোঁচা প্রশান্তের
মোদী মন্ত্রিসভার সম্প্রসারের আগে সকাল থেকেই চূড়ান্ত নাটকীয়তার সাক্ষী গোটা দেশ। আর কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের কথা থাকলেও কারাই বা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে আর কারা নতুন দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে জল্পনা
মোদী মন্ত্রিসভার সম্প্রসারের আগে সকাল থেকেই চূড়ান্ত নাটকীয়তার সাক্ষী গোটা দেশ। আর কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের কথা থাকলেও কারাই বা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছে আর কারা নতুন দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে জল্পনার শেষ নেই।

এদিকে ইতিমধ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারে। এবার তাদের দুজনের থেকেই শিক্ষা নিয়ে সরে দাঁড়ালেন স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন।
আর এই ইস্যুতেই মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। এমনকী পুরনো মন্ত্রীসভার এই তথৈবচ পরিস্থিতির জন্য সরাসরি মোদীকেই কাঠগড়ায় তোলেন তিনি।
এমনকী করোনা মোকাবিলায় সহ সমস্ত কাজে একক কৃতিত্ব নেওয়ার প্রবণতার কারণে মোদীর উপর তাঁরই সতীর্থরা কার্যত ঘুরিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বলে দাবি এই বর্ষীয়ান আইনজীবীর।
তীব্র আক্রমণ শানিয়ে টুইটারে তিনি লেখেন, “তবে করোনা লকডাউন চলার সময় একা হাতেই নিজের সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। টিকা সহ রেকর্ড সময়ে কোভিডকে নিয়ন্ত্রণ করার কৃতিত্বও নিজেই নিয়ে নেন। এমনকী বিনামূল্যে টিকা দেওয়ার কৃতিত্বও শুধু তার এমনই প্রচার চলতে থাকে। এবার মন্ত্রীসভা থেকে খোদ স্বাস্থ্য মন্ত্রীকেই বাদ দিয়ে দেলেন। ঘোর অন্যায় মোদীজি, ঘোর অন্যায়।”
প্রসঙ্গত উল্লেখ্য, ৫৭ জন মন্ত্রী নিয়ে মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে ২৪ জন ক্যাবিনেট, ৯ টি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন।
সূত্রের খবর, নতুন সম্প্রসারণের হাত ধরে মোদী মন্ত্রিসভায় নতুন করে শপথ নিতে চলেছেন ৪৩ জন কেন্দ্রীয় মন্ত্রী। নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন ১৩ জন আইনজীবী, ৫ জন ইঞ্জিনিয়র ও ৬ জন চিকিৎসক। বুধবার সন্ধ্যা ছ'টায় হতে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications