মুক্ত চিন্তা ধ্বংস হয়ে গিয়েছে, সংসদে চিন ইস্যুতে আলোচনাতেও বাধা! লন্ডনে ফের বিস্ফোরক রাহুল

বিদেশের মাটিতে বসে ফের একবার মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লন্ডনে তিনি অভিযোগ করেছেন, চিন ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ করলেও, বিষয়টি নিয়ে দেশের সংসদে আলোচনার অনুমতি নেই। রাহুল গান্ধী লন্ডনে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এর আগে তিনি এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন, যারাই নরেন্দ্র মোদী সরকার নিয়ে প্রশ্ন তোলেন, তাদের ওপরেই আক্রমণ নেমে আসে।

সংসদে চিন নিয়ে আলোচনায় অনুমতি নেই

রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মোদী সরকার দেশে বিরোধী ধারণাকে গুরুত্ব দিতেই রাজি নয়। সংসদেও একই পরিস্থিতি। এরপরেই তিনি বলেন, চিন ভারতের ভূখণ্ড দখল করে বসে আছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলেও, সংসদে তার অনুমতি দেওয়া হয় না। বিষয়টিকে লজ্জানজক বলে মন্তব্য করেছেন তিনি।

মুক্ত চিন্তা ধ্বংস হয়ে গিয়েছে

মুক্ত চিন্তা ধ্বংস হয়ে গিয়েছে

রাহুল গান্ধী বলেন, ভারত মুক্ত চিন্তার দেশ হিসেবেই পরিচিত। এই দেশে আমরা আমাদের বুদ্ধি নিয়ে গর্ববোধ করে, একে অপরকে সম্মান করি। তবে বর্তমান সরকারের আমলে বিষয়টি ধ্বংস হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। সংবাদ মাধ্যমেই বিষয়টির প্রমাণ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সেই কারণেই কংগ্রেস ভারত জোড়ো যাত্রার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ।

 আদর্শেই রয়েছে কাপুরুষতা

আদর্শেই রয়েছে কাপুরুষতা

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, এদের আদর্শেই রয়েছে কাপুরুষতা। চিন নিয়ে জয়শঙ্করের মন্তব্যকেও নিশানা করেন তিনি। হারুল গান্ধী বলেন, চিন আমাদের থেকে অনেক শক্তিশালী। তাই তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি না। তিনি কটাক্ষ করে বলেন, ব্রিটিশরা আমাদের থেকে শক্তিশালী ছিল, তাই কি তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত ছিল না? তিনি প্রশ্ন করেন, আমরা যদি বিজেপি-আরএসএস-এর নীতি অনুসরণ করতাম, তাহলে কীভাবে স্বাধীনতা পেতাম? তিনি কটাক্ষ করে বলেছেন, বিজেপির নীতিতেই রয়েছে , তাদের চেয়ে শক্তিশালী কারও সঙ্গে লড়াই না করা। আলোচনা প্রসঙ্গে রাহুল গান্ধী তুলেছে সাভারকার প্রসঙ্গও। তিনি সাভারকারের একটি বইয়ের অংশের কথা তুলে ধরে বলেন, সেখানে লেখা আছে ৪-৫ জন লোক এক মুসলিমকে মারধর করে আনন্দপ্রকাশ করছেন। রাহুল বলেন, যদি ৪-৫ জন একজনকে মেরে খুশি হন, তাহলে তা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়।

 ভারতের সমস্যা

ভারতের সমস্যা

বিজেপি জমানায় দেশের বড় সমস্যাগুলির উল্লেখ করতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, সব থেকে বড় সমস্যা হল বেকারি, মূল্যবৃদ্ধি এবং মহিলাদের বিরুদ্ধে হিংসার ঘটনা। তিনি বলেন, একজন ভারতীয় রাজনৈতিক নেতা কেমব্রিজ, হাভার্ডে ভাষণ দিতে পারেন, কিন্তু ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে তা দিতে পারেন না।
নিজের করা মন্তব্যের জেরে বিজেপি তাঁকে আক্রমণ করেছে। এব্যাপারে রাহুল গান্ধী বলেছেন, বিষয়টি সাহস আর কাপুরুষতার লড়াই, সম্মান আর অসম্মানের লড়াই, প্রেম আর ঘৃণার লড়াই।

ছবি সৌ:PTI

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+