চার মাস একেবারে বিনামূল্যে মিলবে চাল-ডাল, সঙ্গে আরও সুবিধা! কিভাবে তৈরি করবেন রেশন কার্ড
রেশন কার্ড হোল্ডারদের জন্যে স্বস্তির খবর। এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি চলছে। আর এই করোনার কারণে গরীব মানুষের জন্যে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। যার মধ্যে গুরুত্বপূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া।
রেশন কার্ড হোল্ডারদের জন্যে স্বস্তির খবর। এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি চলছে। আর এই করোনার কারণে গরীব মানুষের জন্যে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। যার মধ্যে গুরুত্বপূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া।
আগামী চার মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর যা একেবারে দেওয়া দেওয়া হবে বিনামূল্যে।
ঘোষণা অনুযায়ী, পাঁচ কেজি খাদ্য শস্য একেবারে বিনামূল্যে দেওয়া হবে। শুধু তাই নয়, এর সঙ্গে আরও অন্যান্য সুবিধাও দেওয়ার কথা বলা হয়েছে।

রেশন কার্ডের মাধ্যমে বেশ কিছু সুবিধা
রেশন কার্ডের মাধ্যমে বেশ কয়েকটি আরও সুবিধা পাওয়া যায়। এটি একটি এমন কার্ড যার মাধ্যমে গরীব কিংবা বড়লোকের কোনও তুলনা হয়। সবার ক্ষেত্রে এই কার্ড খুব প্রয়োজনীয়। অনেক সময় রেশন কার্ডের ব্যবহার পরিচয় পত্র হিসাবেও করা হয়। আর করোনার মতো মহামারীতে এই রেশন কার্ডের মাধ্যমে একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। যার মাধ্যমে একেবারে বিনামূল্যে রেশন পাওয়া যাবে।

চারমাসের বিনামূল্যে রেশন!
করোনা পরিস্থিতিতে সবার খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর সেই কারণে নভেম্বর পর্যন্ত একেবারে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় সরকার করেছে। ঘোষণা মোতাবেক এই যোজনার মাধ্যমে দেশের প্রায় ৮০ কোটি লোককে একেবারে বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলা হয়েছে। এই যোজনার মাধ্যমে বিনামূল্যে পাঁচ কেজি খাদ্য শস্য দেওয়া হবে।

রেশন কার্ড থাকার কি সুবিধা
যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কার্ড। এই কার্ড অনেক সময়ে ঠিকানার প্রামাণ্য নথি হিসাবেও ব্যবহার করা হয়। শুধু তাই নয়, পরিচয় পত্র হিসাবেও রেশন কার্ড ব্যবহার করা হয়ে থাকে। একাধিক কাজ যেমন ব্যাঙ্ক, জমির কাগজপত্র ঠিক করা, গ্যাসের নতুণ কানেকশন সহ একাধিক দরকারি কাজে রেশন কার্ড ব্যবহার করা যেতে পারে। সবথেকে বড় ব্যাপার হল ভোটার কার্ড সহ বিভিন্ন জরুরি কার্ড বানানোর সময় রেশন কার্ডের ব্যবহার করা যেতে পারে।

কার্ডের আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কি?
যদি আপনার বছরে আয় ২৭ হাজার টাকার কম হয় তাহলে আপনি রেশন কার্ডের জন্যে আবেদন করতে পারবেন। এজন্যে সরকারের তরফে একটি যোগ্যতার মাপকাঠি ঠিক করে দিয়েছে। গরিবি রেখার উপর (APL), গরিবি রেখার নীচে অর্থাৎ বিপিএল কার্ড এবং অন্তদয় রেশন কার্ড অর্থাৎ antyodaya ration card বানানোর জন্যে আবেদন করতে পারবেন।

Ration Card এর জন্যে কিভাবে আবেদন করবেন?
সবার আগে সংশ্লিষ্ট রাজ্যের ওয়েবসাইটে যেতে হবে ব্যক্তিকে।
যদি আপি বিহারে থাকে তাহলে hindiyojana.in/apply-ration-card-bihar এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। যদি আপনি বাংলা থেকে করেন তাহলে খাদ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে।
এরপর ওয়েবসাইটে থাকা Apply online for ration card -এর এই লিঙ্কে ক্লিক করতে হবে।
রেশন কার্ড তৈরি করতে গেলে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো আইডি কার্ড দিতে হবে।
এরপর পাঁচ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত টাকা জমা দিতে হবে।
এরপর সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে আসবে এবং যদি আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক হয় তাহলে রেশন কার্ড চলে আসবে।
অনলাইন ছাড়া স্থানীয় রেশন অফিসে গিয়েও এই বিষয়ে আবেদন করা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications