উজ্জ্বলা যোজনায় গ্যাস প্রাপকদের বিনামূল্যে সিলিন্ডার!করোনা লকডাউন মোকাবিলায় সাহায্য ঘোষণা মোদীর
উজ্জ্বলা যোজনায় গ্যাস প্রাপকদের বিনা পয়সায় সিলিন্ডার!
করোনা ভাইরাসের লকডাউনের জেরে অসহায় দেশের গরিব মানুষ। এবার তাঁদের জন্য সরাসরি আর্থিক প্যাকেজের ঘোষণা করল মোদী সরকার। যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। এরই অন্তর্ভুক্ত উজ্জ্বলা যোজনায় সুবিধাপ্রাপ্ত মহিলারা। আগামী ৩ মাস তাদের জন্য ফ্রি সিলিন্ডার দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

সুবিধা উজ্জ্বলা গ্রাহকদের
ক্ষমতায় আসার পর প্রথম দফাতেি গ্রামের গরিব মহিলাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করেছিল মোদী সরকার। বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছিল ৮.৩ কোটি বিপিএল তালিকা ভুক্ত পরিবারকে। এবার সেইসব পরিবারগুলিকেই করোনা লকডাউনে ক্ষতিগ্রস্তদের তালিকায় আনা হল। আগামী ৩ মাসের জন্য প্রতিমাসে একটি করে সিলিন্ডার এইসব পরিবারগুলিকে দেওয়া হবে।

মহিলা সেলফ হেল্প গ্রুপকে সাহায্য
এতদিন পর্যন্ত মহিলা সেলপ হেল্প গ্রুপগুলিকে দীনদয়াল ন্যাশনাল লাইভলিহুড মিশনের আওতায় ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হত। দেশ জুড়ে করোনা হানার পরিবর্তিত পরিস্থিতিতে কোল্যাটারাল ফ্রি ঋণের পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে ৬৩ লক্ষ সেলফ হেল্প গ্রুপের প্রায় ৭ কোটি সদস্য উপকৃত হবেন।

মহিলা জনধন অ্যাকাউন্টে সাহায্য
মহিলা জনধন অ্যাকাউন্টে আগামী ৩ মাসের জন্য প্রতিমাসে ৫০০ টাকা করে সাহায্য করা হবে। এর ফলে প্রায় ২০ কোটি মহিলা উপকৃত হবেন।

কৃষকদের সাহায্য
এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশের ৮.৬৯ কোটি কৃষককে ২০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications