কাশ্মীরের 'স্বাধীনতা' চেয়ে মুম্বইয়ে পোস্টার! জেএনইউ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় বলিউডের একাংশ

রবিবার জেএনইউ চত্বরে বামপন্থী পড়ুয়া ও জেএনইউএসইউ এর প্রেসিডেন্ট ঐশী ঘোষের ওপর অতর্কিত হামলার প্রতিবাদ এদিন গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে। কলকাতার রাজপথে বাম ছাত্র সংগঠনের প্রতিবাদের পর মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনেও দেখা যায় প্রতিবাদ।

কাশ্মীরের স্বাধীনতা চেয়ে মুম্বইয়ে পোস্টার! জেএনইউ কাণ্ডের প্রতিবাদে রাস্তায় বলিউডের একাংশ

এদিন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এই বিক্ষোভ মিছিলে জোরালো স্লোগন শোনা যায় 'আজাদি ' ধ্বনির। তার সঙ্গে এক মহিলাকে হাতে 'ফ্রি কাশ্মীর ' পোস্টার তুলে ধরে দাঁড়াতে দেখা যায়। প্রসঙ্গত, এর আগে কলকাতার যাদবপুরে জেএনইউ কাণ্ডের প্রতিবাদে য়াদবপুরের পড়ুয়াদের সঙ্গে বিজেপির মিছিলের ধ্বস্তাধস্তি নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এরপরই মুম্বইতে দেখা যায় ঘটনার প্রতিবাদে মিছিলে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে পোস্টার।

প্রসঙ্গত, জেএনইু কাণ্ডের প্রতিবাদে চলা মুম্বইয়ের এই মিছিলে হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা। হাজির ছিলেন পরিচালক অনুরাগ কশ্যপ, অনুভব সিনহা, অভিনেত্রী দিয়া মির্জা, তাপসী পান্নু, পরিচালক জোয়া আখতার , অভিনেতা রাহুল বোস। এঁরাও এদিন জেএনইউ কাণ্ডের প্রতিবাদে সরব হন মুম্বই থেকে। প্রতিবাদীদের সঙ্গে গলা মেলান ঘটনার নিন্দার সুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+