বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার

ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের ২,৬৯৭ টি টেস্ট প্র্যাকটিস সেন্টারকে আগামী বছর থেকে প্রবেশিকা পরীক্ষার টিচিং সেন্টারে পরিণত করবে।

উচ্চ শিক্ষার জন্য যে সব প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, তার জন্য পরিক্ষার্থীরা অনেকেই অনেক বেসরকারি সংস্থায় কোচিং নেন। কিন্তু আর্থিক সংস্থানের অভাবের জন্য অনেকেই সেই সুয়োগ নিতে পারেন না। এবার তাদের কথা মাথায় রেখেই প্রবেশিকা পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, পরের বছর থেকে দেশ জুড়ে ছড়িয়ে থাকা তাদের ২,৬৯৭ টি টেস্ট প্র্যাকটিস সেন্টারকে টিচিং সেন্টারে পরিণত করবে। সেখানে বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন ছাত্রছাত্রীরা।

বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে চলতি বছরের ৮ সেপ্টেম্বর তারিখ থেকে চালু হবে ওই টেস্ট প্র্যাকটিস সেন্টারগুলি। প্রথম ধাপে শুধুমাত্র মক টেস্ট নেওয়া হলেও ২০১৯ সালের মে মাস থেকে সেখানে টিচিং চালু হবে। চলতি বছরের ১ সেপ্টেম্বর তারিখ থেকে চালু হবে এনটিএ-র মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। সেখানে নাম নথিভুক্ত করলে ২০১৯-এর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা জেইই-মেইন পরীক্ষা ও ইউজিসি-এনইটি পরীক্ষার মক টেস্ট দেওয়ার সুযোগ মিলবে।

প্রথম এই সেটের পরীক্ষা নেওয়া হয়ে যাওয়ার পর পরের বছর থেকে চালু হবে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, শিক্ষার্থীরা প্রথমে পরীক্ষা দেবেন। তারপর সেই পরীক্ষাগুলির ফল বেরোলে, সেই ফল বিশ্লেষণ করতে পারবেন সেন্টারে উপস্থিত বিশেষজ্ঞদের সাহায্যে। টেস্ট সেন্টারের শিক্ষকরাই পরীক্ষার্থীদের দেখিয়ে দেবেন কোথায় ভুল হচ্ছে, বা কোথায় ধারণার সমস্যা হচ্ছে।

শিক্ষা জগতের সবাই সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এতে করে এখন বিপুল অর্থের বিনিময়ে যেসব বেসরকারি সংস্থা প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার খুলে বসেছে, তাদের দাপট কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+