স্বাধীনতা দিবস পর্যন্ত এএসআইয়ের অধীনে স্মৃতিসৌধে প্রবেশ করা যাবে বিনামূল্যে, পাওয়া যাবে একাধিক সুযোগ
৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা ভারতের সমস্ত স্মৃতিস্তম্ভে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। ১৫ আগস্ট পর্যন্ত সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য এই সুযোগ প্রযোজ্য। বিদেশি পর্যটকরাও এই সুবিধা গ্রহণ করতে পারবে বলে জানা গিয়েছে। এছাড়াও ভারতীয় স্মৃতিস্তম্ভগুলোতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে ১৫ আগস্ট ২০২২ সাল পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সমস্ত স্মৃতিস্তম্ভে বিনামূল্যে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। ভারতীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। অন্যদিকে আগ্রার তাজমহলে স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেশ কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, মন্ত্রীর টুইটটি রিটুইট করে এএসআই জানিয়েছে, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা স্মৃতিসম্তম্ভ ও জাদুঘরগুলোতে প্রবেশের জন্য কোনও মূল্য নেওয়া হবে না। ভারতীয়দের সঙ্গে বিদেশি পর্যটকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এএসআই-এর অধীনে থাকা স্মৃতিস্তম্ভগুলোতে ১৫০টি করে জাতীয় পতাকা লাগানো হবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এএসআই ৩৭টি সার্কেলের প্রতিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তারমধ্যে বক্তৃতা, বৃক্ষরোপণ, স্কুলের শিশুদের সচেতনতা বৃদ্ধি রয়েছে। এছাড়াও আগ্রায় এএসআই তাজমহল, ফতেপুর সিক্রি, ইতমাদ উদ দৌলা সহ প্রায় ৫০টি স্মৃতিস্মম্ভে পরিছন্নতার অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে। দেশে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষ্যে কেন্দ্রের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তারমধ্যে অন্যতম হল 'হর ঘর তিরাঙ্গা'। এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্র দেশের প্রতিটি নাগরিককে তাঁদের বাড়িতে পতাকা উত্তোলনের আবেদন করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের ডিপি জাতীয় পতাকার ছবি দেওয়ার জন্য দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। এছাড়াও ইসরোর অধীনে ভারতীয় গ্রামগুলোর ৭৫টি স্কুলের ৭৫০ জন ছাত্রী একটি উপগ্রহ তৈরি করেছে। ৭ আগস্ট রবিবার সেটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে।












Click it and Unblock the Notifications