বিনামূল্যে বিদ্যুৎ, দুধে ভর্তুকি বৃদ্ধি! একনজরে কর্নাটক কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার

বিজেপির ইস্তেহার প্রকাশের পরের দিন কর্নাটক কংগ্রেস বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করেছে। সেই ইস্তেহারে বিনামূল্যে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি দুধের ওপরে ভর্তুকি বৃদ্ধির কথা বলা হয়েছে। নির্বাচনের ঠিক আটদিন আগে কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করল।

দলের এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, দলের রাজ্য সভাপতি ডিকে শিবকুমার-সহ অন্য নেতারা। প্রসঙ্গত বিভিন্ন জনমত সমীক্ষায় কংগ্রেস সরকার গঠনে এগিয়ে রয়েছে বলে জানানো হয়েছে।

কংগ্রেসের ইস্তেহার প্রকাশ

কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুত, প্রতিমাসে প্রতি পরিবারের মহিলা প্রধানকে ২ হাজার টাকা, বেকার স্নাতকদের ২ বছরের জন্য প্রতিমাসে ৩ হাজার টাকা, বেকার ডিপ্লোমাধারীচদের ১৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির পাশাপাশি সরকারি মাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছে।

সোমবার বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করে। সেখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ, উৎপাদন খাতে ১০ লক্ষ চাকরি, বেঙ্গালুরুর জন্য রাজ্য রাজধানী অঞ্চল ট্যাগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।এছাড়াও দারিদ্রসীমার নিচের পরিবারের জন্য মাসিক রেশন কিট, তফশিলি জাতি ও উপজাতিদের মহিলাদের জন্য স্থায়ী আমানত প্রকল্প দেওয়ার কথা বলা হয়েছে।

মল্লিকার্জুন খাড়গে
Photo Credit: ছবি সৌজন্য: ওয়ান ইন্ডিয়া

২২৪ সদস্যের কর্নাটক বিধানসভা নির্বাচন হতে চলেছে ১০ মে। ভোটগণনা ১৩ মে। এবার কর্নাটকের নির্বাচনে ৩৬৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্দল প্রার্থী রয়েছেন ১৭২০ জন। বিভিন্ন সংস্থার করা সমীক্ষা অনুযায়ী কংগ্রেস এবার ৪০ শতাংশ ভোট পেয়ে সবার থেকে এগিয়ে থাকতে পারে। তারপরেই রয়েছে বিজেপি, তারা ৪০ শতাংশের কাছে ভোট পেতে পারে।

পছন্দের মুখ্যমন্ত্রীদের তালিকায় সব থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেসের সিদ্দারামাইয়া। তারপরেই রয়েছেন বিজেপির বাসবরাজ বোম্বাই। জেডিএসের কুমারস্বামী রয়েছেন তৃতীয়স্থানে। চতুর্থস্থানে রয়েছেন ডিকে শিবকুমার। তার পরে রয়েছেন অন্যরা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+