ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকা থেকে নিঃশ্বব্দে বাদ এক ভারতীয়
ফোর্বস ম্যাগাজিনের কোটিপতিদের তালিকা থেকে বাদ পড়লেন নীরব মোদী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ারদের তালিকা। সেই তালিকায় রয়েছে প্রায় ২ হাজারের নাম।
ফোর্বস ম্যাগাজিনের কোটিপতিদের তালিকা থেকে বাদ পড়লেন নীরব মোদী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ারদের তালিকা। সেই তালিকায় রয়েছে প্রায় ২ হাজারের নাম। যদিও ফোর্বসের গতবারের সেই তালিকাতেই ছিল নীরব মোদীর নাম।

গতবছর ফোর্বসের ধনীরদের তালিকায় ছিল নীরব মোদীর নাম। ১১৬ বিলিয়ন টাকার সম্পত্তির কারণে ভারতে ১০০ ধনীর তালিকায় স্থান পেয়েছিলেন নীরব মোদী।
ফোর্বস অবশ্য নীরব মোদীকে নতুন তালিকায় না রাখার পিছনে কারণ দেখিয়েছে। তারা বলেছে ২০১৮র বিলিয়নিয়ারদের তালিকা থেকে বাদ পড়েছেন ১২১ জন। ব্যাঙ্কের কিছু আধিকারিকদের সঙ্গে যোগসাজসে ব্যবসায়িক সহযোগীর সঙ্গে মিলে ১.৮ বিলিয়ন ডলারের প্রতারণা করেছেন, ব্যাখ্যা দিয়েছে ফোর্বস। একইসঙ্গে ফোর্বস জানিয়েছে, প্রতারণা প্রকাশিত হওয়ার আগেই ভারত থেকে পালায় মোদী। অভিযোগ অস্বীকার করার কথাও উল্লেখ করা হয়েছে ফোর্বসের ম্যাগাজিনে।
ফোর্বসের দেওয়া অভিজাতদের তালিকায় অনেকটাই নামিয়ে দেওয়া হয়েছে নীরব মোদীকে। তার সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ১০০ মিলিয়ন ডলারেরও কম। গত বছরেরই যা ছিল ১.৮ বিলিয়ন ডলারে। অর্থাৎ সম্পত্তির পরিমাণ প্রায় ৯৪ শতাংশ কম দেখানো হয়েছে।
বছরের শুরুতেই নীরব মোদীর ব্যাঙ্ক প্রতারণার খবর প্রকাশ্যে আসে। যা ভারতের ব্যাঙ্কিং ইতিহাসে বৃহত্তম।












Click it and Unblock the Notifications