আজই রাজধানীতে পা রাখছেন প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যাবেন বিশেষ জায়গায়
ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আজই তিনি রাজধানী দিল্লিতে পা রাখবেন। ভারতের জয়পুরে অবতরণ করবে তাঁর বিমান। সেখানেই প্রধানমন্ত্রী মোদী তাঁকে স্বাগত জানাবেন। অতিথিকে নিয়ে আজ একাধিক জায়গা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী মোদী।
রাজস্থানে ম্যাক্রোকে অভ্যর্থনা জানানোর পরেই তাঁকে নিয়ে প্রধানমন্ত্রী যাবেন যন্তর-মন্তরে। ফ্রান্সের প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে নিয়ে ঘুরে দেখবেন যন্ত্রর-মন্তর। শুধু যন্তর-মন্তর ঘুরে দেখাই নয় এদিন রাজস্থানের আমের ফোর্টেও যাবেন তাঁরা। সেখানে তাঁদের স্বাগত জানাতে একটি সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে রাজস্থানের জয়পুরের যন্তর-মন্তরকে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েেছ। সেটি ঘুরে দেখার পর যন্তর-মন্তর থেকে হাওয়া মহল পর্যন্ত রোড শো করবেন তাঁরা। হাওয়া মহলে জয়পুরের বিশেষ মশালা চাটের স্বাদ নেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবং তাঁর স্ত্রী। সেখানে কেনাকাটা করার পরিকল্পনা রয়েছে অতিথিদের। সূত্রের খবর রাজস্থােনর জনপ্রিয় ব্লু-পটারি কিনবেন তাঁরা।
এর পরে রাতে রামবাগ প্যালেসে নৈশভোজের আয়োজন করা হয়েছে তাঁদের জন্য। আজকের মতো নৈশভোজের আসরেই শেষ হবে তাঁদের রাজস্থান ভ্রমণ। তারপরে আগামীকাল তাঁরা দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য ফ্লান্সের কাছ রাফাল বিমান কিনেছে মোদী সরকার। কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে তাতে।
ম্যাক্রোঁর ভারত সফরের মাঝেই মোদী সরকার ২৬িট রাফাল বিমান এবং সাবমেরিন কেনা নিয়ে আলোচনা করবে। ফ্রান্স এমনি ভারতকে সর্বাধিক সামরিক অস্ত্র এবং সরঞ্জাম সরবরাহ করে থাকে। আজ নয় বহু বছর ধরেই সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে ভারত ফ্রান্সের উপরেই ভরসা করে। প্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দেন। তারপরে শেষ বেলায় দিল্লি ফ্রান্সের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদী গত বছর ফ্রান্সের বাস্তিল ডে-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications