স্বস্তির খবর! অনুমতি দিল ফ্রান্স, কোভিশিল্ড নিলে আর কোন কোন দেশে যাওয়া যাবে
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড গ্রহণ করলে দেশে প্রবেশে অনুমতি দেবে ফ্রান্স। রবিবার থেকে এই নিয়ম জারি হচ্ছে সে দেশে। শুধু ফ্রান্স নয়, কোভিশিল্ড নেওয়া থাকলে বিশ্বের অনেক দেশই প্রবেশের অনুমতি দেয়। এর মধ্যে ইউরোপের ১৬ট
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড গ্রহণ করলে দেশে প্রবেশে অনুমতি দেবে ফ্রান্স। রবিবার থেকে এই নিয়ম জারি হচ্ছে সে দেশে। শুধু ফ্রান্স নয়, কোভিশিল্ড নেওয়া থাকলে বিশ্বের অনেক দেশই প্রবেশের অনুমতি দেয়। এর মধ্যে ইউরোপের ১৬টি দেশ রয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে থাকা ২৭টি দেশ কোন কোন ভ্যাকসিন নিলে প্রবেশের অনুমতি দেবে, তার একটি তালিকা বানানো হয়েছে সম্প্রতি। 'গ্রিন পাস' প্রোগ্রামে তারা এই তালিকা তৈরি করেছে ভারতে এই মুহূর্তে দুটি ভ্যাকসিন সার্বিকভাবে দেওয়া হচ্ছে, কোভ্যাকসিন ও কোভিশিল্ড।
ফলে বহু ভারতীয়ই কোভিশিল্ড গ্রহণ করেছে, তাই সে সব ভারতীয়দের জন্য এটা একটা সুখবর। এই ভ্যাকসিনের ভারতীয় প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেন, ইউরোপের ১৬টি দেশে কোভিশিল্ড স্বীকৃত হয়েছে, এটা নিসন্দেহে একটা সুখবর।
তবে ভ্যাকসিন অনুমোদন পেলেও গাইডলাইন বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে।' যে সব দেশে কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি হল, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ফিনল্যান্ড, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাতভিয়া, নেদারল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, আফগানিস্তান, অ্যান্টিগা ও বারবুডা, আর্জেন্টিনা, বাহরাইন,
বাংলাদেশ, বারবাডোস, ভুটান, বলিভিয়া, বতসোয়ানা, ব্রাজিল, কাবো ভার্ডে, কানাডা, ডমিনিকা, কোট দ্য আইভরি, মিশর, ইথিওপিয়া, ঘানা, গ্রেনাডা, হন্ডুরাস, ভারত, জামাইকা, লেবানন, মলদ্বিপ, মরক্কো, মাবানমার, নামিবিয়া, নেপাল, নিকারাগুয়া,
নাইজেরিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট আ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সিসেলস, সলোমন আইল্যান্ড, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুরিনামে, বাহমাস, টোগো, টংগা, ত্রিনিদাদ, টোবাগো, ইউক্রেন।












Click it and Unblock the Notifications